কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড
গতকাল (রবিবার) সন্ধ্যায় আচমকাই ভেঙে পড়ে বাংলা বিনোদন জগৎ। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা টলিপাড়া। জানা গিয়েছে যে, দিঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, আজ (সোমবার) সকালেই কাঁথি মহকুমা হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের নির্ধারিত সময় ছিল সকাল ৮টা। তবে সূত্রের খবর অনুসারে, সময় পেরিয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট সময়ে তা শুরু হয়নি, ফলে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই ঘটনায় রাজ্য প্রশাসনও সক্রিয় হয়েছে। জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে কলকাতার বিজয়গড়ে অভিনেতার মরদেহ পৌঁছে দেওয়ার জন্য নিজে উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবস্থা করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা।
অভিনেতার আকস্মিক মৃত্যুতে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে, "ঘটনাটি তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। তিনি রাহুল অরুণোদয় ব্যানার্জীকে অত্যন্ত পছন্দ করতেন বলেও উল্লেখ করেছেন। সেই সঙ্গে অভিনেতার পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই মৃত্যুটি বাংলা বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি।
ব্যক্তিগত জীবনেও শোকের ছায়া নেমে এসেছে। দুঃসংবাদ পেয়ে তড়িঘড়ি করে পরিবারের কাছে পৌঁছে যান অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রথমে তিনি তাঁর শাশুড়িমায়ের পাশে থাকলেও পরে ছেলে সহজের কাছে যান। সন্তানের দায়িত্ব সামলে নিয়ে তিনি আবার পরিবারের কাছে রাতে ফিরে আসেন।
এখন সবার নজর আজ দুপুরের দিকে। শোনা যাচ্ছে যে, ময়নাতদন্তের পর দুপুরের সময়েই অভিনেতার মরদেহ বিজয়গড়ের বাড়িতে আনা হবে। তারপর সেখানেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য সহকর্মী, বন্ধু এবং অসংখ্য অনুরাগীদের ভিড় জমতে পারে।
এই আকস্মিক ঘটনায় গোটা টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। এখনও পর্যন্ত কেউ যেন মেনে নিতে পারছেন না, এত অল্প সময়ের মধ্যে এভাবে হারিয়ে গেলেন এক জনপ্রিয় মুখ।
-
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন












Click it and Unblock the Notifications