বুলাকে নিয়ে ডাহা মিথ্যা বলায় ক্ষমা চাইতে হবে মমতাকে, তথ্য পেশ করে বড় দাবি শুভেন্দুর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন ও পদ্মশ্রী-প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীকে নিয়ে যে কথা বলেছেন, তার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই। এ জন্য বুলার কাছে ক্ষমা চাইতে হবে মমতাকে। দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ইডেনে গতকাল রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়ার মঞ্চে মমতা দাবি করেছিলেন, তিনি কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তাঁকে বুলা বলেছিলেন আমাকে অর্জুন দিতে হবে। মমতা বলেছিলেন, ৮ মাস প্রেম করা যাবে না। কমনওয়েলথ গেমস (যদিও তা সাফ গেমস)-এ সব পদক জিতলে তবেই দেওয়া হবে। বুলা কিন্তু কথা রেখেছিলেন। যদিও মমতার এই বক্তব্য ডাহা মিথ্যা বলে দাবি শুভেন্দুর।

শুভেন্দু অধিকারী এদিন ফেসবুকে লিখেছেন, "মাননীয়া মিথ্যাচার করতে অভ্যস্ত, এই ধ্রুব সত্য সম্বন্ধে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষের স্পষ্ট ধারণা রয়েছে। তবে তিনি বারে বারে ধরা পড়ে যান, কিন্তু এই অভ্যাস বদলাবেন বলে মনে হয় না :-
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না সাঁতারু বুলা চৌধুরী অর্জুন পুরস্কার পেয়েছেন ১৯৯০ সালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তো দূর লোকসভা নির্বাচনে পরাজিত হয়ে সাংসদ পদ খুইয়েছেন, আর তার দু'বছর পর নাকি ১৯৯১ সালে বুলা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্জুন পুরস্কারের আব্দার করেছিলেন !!!
মিথ্যা কথা বলার ও সীমা থাকে...
সাত সমুদ্র জয় করা প্রথম বাঙালি মহিলা, বঙ্গ তনয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না সাঁতারু বুলা চৌধুরী আমাদের দেশের গর্ব।
মাত্র পাঁচ বছর বয়স থেকে সাঁতারু হিসেবে যাত্রা শুরু করে মাত্র নয় বছর বয়সে তিনি প্রথম জাতীয় প্রতিযোগীতায় অংশ নেন এবং ছয়টি বিভাগে ছয়টি স্বর্ণ পদক জয় করেন। ১৯৮৪ সালে তিনি জাতীয় গেমস্-এ ১০০ মিটার ফ্রিস্টাইল বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড করেন। ১৯৮৬ সালে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন কোরিয়ার সিওল-এ অনুষ্ঠিত এশিয়ান গেমস্-এ অংশ নেন ও ১০০ মিটার ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট দুর্দান্ত রেকর্ড পারফরম্যান্স করেন। ভারতের হয়ে তিনি সাফ(SAAF) গেমস্-এ অংশগ্রহণ করেছেন।
১৯৮৯ এবং ১৯৯৯ বিশ্বের অন্যতম কঠিনতম চ্যালেঞ্জ ও প্রতিকূলতার সমার্থক; ইংলিশ চ্যানেল দু'বার পার করেছেন।
২০০৫ সালে পাঁচটি মহাদেশের সমুদ্রপথ পেরিয়ে সাঁতার কাটা প্রথম মহিলা হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেন - এর মধ্যে রয়েছে জিব্রাল্টার প্রণালী, টাইরেনিয়ান সাগর, কুক প্রণালী, গ্রিসের টোরোনিওস উপসাগর (ক্যাসান্দ্রা উপসাগর), ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছের ক্যাটালিনা চ্যানেল এবং দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিকটবর্তী থ্রি অ্যাঙ্কর বে থেকে রবিন আইল্যান্ড পর্যন্ত পথ।
১৯৮৯ সালে তিনি প্রথমবার ইংলিশ চ্যানেল পার করার পরই ১৯৯০ সালে তিনি অর্জুন পুরস্কার পান। ২০০২ সালে তিনি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পান। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না এমন একজন খেলোয়াড় দেশের গর্ব বুলা চৌধুরীকে নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, বা বলা ভালো মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন সাঁতারু বুলা চৌধুরী নাকি ওনার কাছে অর্জুন পুরস্কার চেয়েছিলেন। এবং উনি নাকি বুলা চৌধুরী কে কমনওয়েলথ গেমস-এ ভালো পারফরম্যান্স করে দেখাতে বলেন, যে কথা নাকি বুলা চৌধুরী রেখেছিলেন।
প্রথমত - ১৯৮২ তে ব্রিসব্রেন এ কমনওয়েলথ গেমস্-এর পর বুলা চৌধুরী আর কখনো কমনওয়েলথ গেমস্-এ অংশগ্রহণ করেননি।
দ্বিতীয়ত - বুলা চৌধুরী অর্জুন পুরস্কার পান ১৯৯০ সালে (ভারতীয় যুব এবং ক্রীড়া মন্ত্রকের তথ্য অনুযায়ী) যা ইংলিশ চ্যানেল পার করার অসামান্য এবং ঐতিহাসিক কৃতিত্বের জন্যে। যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদই ছিলেন না, কারণ তিনি ১৯৮৯ সালে যাদবপুরে মালিনী ভাট্টাচার্য'র কাছে পরাজিত হয়েছিলেন। সুতরাং ১৯৯০ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদই ছিলেন না তখন তাঁর কাছে বুলা চৌধুরীর যাওয়া, এবং অর্জুন পুরস্কারের কথা বলা এই তথ্য সম্পূর্ণ অবাস্তব এবং বুলা চৌধুরীর জন্য যথেষ্টই অসম্মানজনক। মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় এমপি হয়েছিলেন ১৯৯১ সালে এবং সেই সময় কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পান এবং ১৯৯৩ পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। বুলা চৌধুরী ১৯৯০ এ অর্জুন পুরস্কার পাওয়ার পর আবার ১৯৯১ তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্জুন পুরস্কারের কথা বলেছেন এই তথ্য হাস্যকর। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বিষয়েই কৃতিত্ব দাবি করা পুরোনো অভ্যাস।
বুলা চৌধুরী অর্জুন পুরস্কার অর্জন করেছেন সম্পূর্ণ নিজের দক্ষতায়, একজন আন্তর্জাতিক সাঁতারু হিসেবে, কারও দয়ায় নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে এমন মিথ্যাচার অহরহ করেই থাকেন। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার গতকালকের মন্তব্য অত্যন্ত ন্যক্কারজনক। ওঁর উচিত অবিলম্বে গতকালকের এই ন্যক্কারজনক মন্তব্যকে খণ্ডন করে একটি বিবৃতি প্রকাশ করে সাঁতারু বুলা চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া।"
-
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের












Click it and Unblock the Notifications