মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ
দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে সোমবার জমল রাজনৈতিক টানাপোড়েনের নতুন পর্ব। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বন্ধের দাবি জানিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এই পদক্ষেপকে ঘিরেই শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, একদিকে বিজেপির অভিযোগ, অন্যদিকে তৃণমূলের পাল্টা কটাক্ষ।
সকালে কমিশনের দপ্তরে হাজির হয় বিজেপির প্রতিনিধিদল। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও পীযূষ গোয়েলও। কমিশনের সঙ্গে বৈঠকের পর সুকান্ত জানান, মোট ছয় দফা দাবি জানানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার আবেদন।

বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে। এমনকি প্রানহানির হুমকির মতো গুরুতর অভিযোগও তুলেছেন সুকান্ত। তাঁর কথায়, "পরাজয়ের আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ মরিয়া হয়ে উঠছেন, আর সেই কারণেই ভোটারদের ভয় দেখানোর পথে হাঁটছেন।"
তিনি আরও দাবি করেন, রাজ্যে এমন এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যেখানে ভোটারদের নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য করা হতে পারে। এই প্রসঙ্গে তিনি একটি মন্তব্যের উল্লেখ করে বলেন, "এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল।"
একই সঙ্গে বিজেপির তরফে কমিশনের কাছে দাবি জানানো হয়েছে, রাজ্যে যেন অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করা হয়। সুকান্তের দাবি, কমিশনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস মিলেছে।
অন্যদিকে, বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই ভয় পাচ্ছে বিজেপি যে, ভোটের আগেই কমিশনের দ্বারস্থ হতে হচ্ছে।"
তাঁর দাবি, কেন্দ্রের শীর্ষ নেতৃত্বকে সামনে রেখেও যখন রাজনৈতিক লড়াইয়ে সুবিধা করতে পারছে না বিজেপি, তখনই এই ধরনের কৌশল নিচ্ছে তারা। "ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে বসে আছে বিজেপি," তীব্র ভাষায় মন্তব্য করেন তিনি।
ভোটের আবহে এই নতুন বিতর্কে রাজনীতির পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য। ভোটের আগে কমিশনের ভূমিকা ও রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
-
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা








Click it and Unblock the Notifications