জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব এবার বিশ্ব জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। ইরান এবং আমেরিকার সংঘাতের কারণে ভবিষ্যতে জ্বালানির ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই কারণে যে থেকেই সতর্ক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের সমস্যা কমানোর জন্য কেরোসিন সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হয়েছে।

গতকাল (রবিবার) পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কেরোসিন তেল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS)-এর মাধ্যমে আবার সরবরাহ শুরু করা হবে। ফলে দেশের একাধিক প্রান্তে সাধারণ মানুষ খুব সহজেই এই জ্বালানি পেয়ে যেতে পারবেন।
সরকার জানিয়ে দিয়েছে যে, প্রত্যেকটি জেলায় সবচেয়ে বেশি দুটি পেট্রোল পাম্পে কেরোসিন মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে, রিটেল চ্যানেলের মাধ্যমে পাবলিক সেক্টরের তেল সংস্থাগুলিকে সরাসরি কেরোসিন বিতরণের ছাড় দেওয়া হয়েছে। এর ফলে সরবরাহ ব্যবস্থাকে আরও তাড়াতাড়ি এবং সহজ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আর এই সিদ্ধান্তটি আপাতত ৬০ দিনের জন্য কার্যকর থাকবে। এই ৬০ দিনের মধ্যে সাধারণ মানুষেরা পেট্রোল পাম্প থেকেই কেরোসিন সংগ্রহ করতে পারবেন। সবথেকে বড় বিষয় হল যে, ডিলার অথবা এজেন্টদের আর আলাদা করে লাইসেন্স নিতে হবে না, যা এতদিন পর্যন্ত বাধ্যতামূলক ছিল। কেরোসিন পরিবহণের ক্ষেত্রেও নিয়ম অনেকটা শিথিল করা হয়েছে। জানানো হয়েছে যে, ট্যাঙ্কার চালানোর জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন হবে না। ফলে দ্রুত বিভিন্ন জায়গায় জ্বালানি পৌঁছে দেওয়া সহজ হয়ে যাবে।
সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এই কেরোসিন শুধুমাত্র রান্না এবং আলো জ্বালানোর মতো গৃহস্থালির কাজে ব্যবহার করা যাবে। অন্য কোনোরকম কাজে এর ব্যবহার অনুমোদিত নয়। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রত্যেকটি রিটেল পাম্পে সর্বোচ্চ ২৫০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখা যাবে। তেল বিপণন সংস্থাগুলিকে কেন্দ্রের নির্দেশিকা কঠিন ভাবে মেনে চলার কথাও বলা হয়েছে।
কেন্দ্র জানিয়ে দিয়েছে যে, বিশেষ পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখার জন্য পেট্রোলিয়াম আইন ১৯৩৪ ও ২০০২-এর অধীনে এই ধরনের ছাড় দেওয়া যায়। এই সিদ্ধান্ত বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জ্বালানির দাম যদি আরও বেড়ে যায় অথবা সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, তাহলে এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি এনে দিতে পারে।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া?












Click it and Unblock the Notifications