Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, বাড়বে তাপমাত্রা! জাঁকিয়ে শীত কবে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

দিন তিনেক বর্তমান তাপমাত্রা বজায় থাকলেও, এরপরেই তা বাড়বে। ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বৃদ্ধি হতে পারে বাংলা জুড়েই। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের।

দিন তিনেক বর্তমান তাপমাত্রা বজায় থাকলেও, এরপরেই তা বাড়বে। ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বৃদ্ধি হতে পারে বাংলা জুড়েই। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের।

বাড়বে তাপমাত্রা

বাড়বে তাপমাত্রা

আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। যে ঠান্ডা রয়েছে তা আগামী ৭২ ঘন্টা চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর রাতের তাপমাত্রা বাড়বে। অর্থাৎ প্রথম তিনদিনে বর্তমান তাপমাত্রা বজায় থাকলেও, এরপর ঠান্ডা কমতে শুরু করবে। এই পরিস্থিতি তিন থেকে চারদিন চলতে পারে। কারণ উত্তর পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করবে। এর জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় পরবর্তী ৪৮ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। কোনও কোনও জায়গায় সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪ (২৩.২)
বালুরঘাট ২১.৮ (২৬.২)
বাঁকুড়া ২৪.৩ (২৩.৭)
ব্যারাকপুর (২৩.২)
বহরমপুর ২২.৪ (২৪)
বর্ধমান ২৩ (২৩)
ক্যানিং ২৪ ( ২৩)
কোচবিহার ২৪.৬ (২৩.৬)
দার্জিলিং ১২.৮ (১৩.৬)
দিঘা ২৬.২ (২৪.৩)
কলকাতা ২৩.৮ (২২.২)
মালদহ ১৯.৩ (২০.১)
পানাগড় ২৪.৪ (২৩.২)
পুরুলিয়া ২২.৭ (২১.৭)
শিলিগুড়ি ২২.৪ (২২.৯)
শ্রীনিকেতন ২৩.১ (২২.৭)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+