মমতার সরকারকে নীতি-পঙ্গু্ত্বের খোঁটা, রাজ্যপালের উচ্চশিক্ষা-মন্তব্যে ফের সংঘাত
তৃণমূল সরকারের ফের নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় এখন নীতি পঙ্গুত্ব দেখা দিয়েছে।
তৃণমূল সরকারের ফের নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় এখন নীতি পঙ্গুত্ব দেখা দিয়েছে। তাই তিনি চ্যান্সেলর হলেও বিশ্ববিদ্যালয়গুলি তাঁর কাছ থেকে কোনও পরামর্শ নেয় না। ধনকড় আরও বলেন, যে তাঁর সাথে যোগাযোগের বিষয়ে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দথরের একটি 'ব্ল্যাকহোল' তৈরি হয়েছে।

পরামর্শ না নিয়েই নিয়োগ, উদ্বিগ্ন
রাজ্যপাল জানিয়েছেন, কলকাতার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের হয়েছে সম্প্রতি। তাঁর কাছ থেকে কোনও পরামর্শ না নিয়েই এই কাজ করা হয়েছে। এই ঘটনায় তিনি বেদনাহত হয়েছেন। তিনি এই সব ব্যাপারে উদ্বিগ্নও। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার পরিস্থিতি উন্নতির জন্য আমারও কিছু ভূমিকা থাকে।

রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে
জুলাইয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যপাল বেশ কয়েকটি ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। তারপর সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয় রাজ্যপালের সঙ্গে কোনও পরামর্শ না করেই। রাজ্যাপল বলেন, আমার কাছে এ বিষয়ে কোনও তথ্য ছিল না। এটি আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয়।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের বিষয়
তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই পরিস্থিতির জন্য দায়ী করেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি ব্যক্তিগত জবাবদিহিতার বিষয় নয়। গভর্নর বলেন, এটি কোনও পৃথক মন্ত্রীর বিষয়ও নয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের বিষয়। অর্থাৎ রাজ্যপালের তোপের মুখে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
-
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন












Click it and Unblock the Notifications