পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আবহে উদ্বেগ বাড়াল ভারতীয়দের মৃত্যু ও নিখোঁজের খবর। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলমান অশান্তির জেরে এখনও পর্যন্ত ছয়জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, আর এক জনের খোঁজ মিলছে না।
শুক্রবার বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব আসিম আর মহাজন জানান, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াধে আরও এক ভারতীয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গিয়েছে, গত ১৮ মার্চ তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

মন্ত্রক সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ রাখা হচ্ছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস দ্রুত তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, সংঘাতের জেরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে পশ্চিম এশিয়ায়। এই পরিস্থিতিতে আগেই রিয়াধে বসবাসকারী ভারতীয়দের সতর্কবার্তা দিয়েছিল নয়াদিল্লি। অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমান, সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতীয় দূতাবাসগুলি সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার তরফে ইরানে হামলার পর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। এর জেরে গোটা পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। মার্কিন ঘাঁটিগুলিকেও লক্ষ্য করে একাধিক হামলার খবর মিলেছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।
-
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা হয়নি, ট্রাম্পের দাবি ভুয়ো বলে অস্বীকার -
পশ্চিম এশিয়ায় সঙ্কট! জ্বালানি, এলপিজি সহ একাধিক বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও











Click it and Unblock the Notifications