নেপথ্যে শ্যালিকার সঙ্গে পরকীয়া! ফিল্মি কায়দায় গাড়ি নিয়ে বাড়িতে ঢুকে চলল গুলি
শ্যালিকার স্বামীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বওড়া গ্রামে।
শ্যালিকার স্বামীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বওড়া গ্রামে। গুলিবিদ্ধ অবস্থায় শ্যালিকার স্বামী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সিনেমার কায়দায় গাড়ি করে এসে বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, শ্যালিকার সঙ্গে পরকীয়াই এই ঘটনার নেপথ্যে রয়েছে।

তখনই বিশেষ রাত হয়নি, হঠাৎ গুলির আওয়া শোনা যায় শনিবার। চমকে উঠেছিলেন স্থানীয়রা। স্থানীয়রা সম্বিত ফিরে পেয়েই আর্ত চিৎকার শুনে ছুটে এসেছিলেন। তখন অপারেশন চালিয়ে সবাই পালিয়ে গিয়েছে। কিন্তু এক দুষ্কৃতীকে ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এরপর পুলিশের জেরার মুখে ক্রমশই প্রকট হয়, এই হামলার নেপথ্য কারণ। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, এই ঘটনার পিছনে রয়েছে কোনও আর্থিক লেনদেন। কিংবা সম্পত্তিগত বিবাদও থাকতে পারে এর নেপথ্যে।
কিন্তু ক্রমেই নানা ঘটনা ও রটনা সামনে আসতে থাকে। এই হামলার পিছনে পরকীয়া থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের সন্দেহ, জামাইবাবুর সঙ্গে শ্যালিকার সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। উভয়ের সম্পর্ক নিয়ে জটিলতার কারণে এই ঘটনা ঘটতে পারে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications