Australian Open 2025: অবসর জল্পনাকে পাঠালেন কোর্টের বাইরে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে কী বললেন জকোভিচ?
২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে পৌঁছেও গিয়েছিলেন কিন্তু বিধি বাম। চোটের সমস্যার জন্যই সেমিফাইনালে প্রথম সেটের পর নাম প্রত্যাহার করে নিতে হল জকোভিচকে। এরপর থেকেই জকোভিচের অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্ত ২৪ ঘণ্টার মধ্যেই অবসর জল্পনা খারিজ করলেন জকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনকে দেওয়া সাক্ষাৎকতারে জকোভিচ বলেছেন, তিনি গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেষ্টা চালিয়ে যাবেন। চোট একজন পেশাদার ক্রীড়াবিদের কাছে সবচেয়ে বড় শত্রু। কিন্ত তাঁর প্রক্রিয়া জারি থাকবে। অর্থ্যাত চোট সমস্যা কাটিয়ে ফের একবার টেনিসের সর্বোচ্চ মঞ্চে নিজেকে প্রমাণ করতে তাইছেন জকোভিচ।

একইসঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে বলেছেন, আমার এখানে অনেক স্মৃতি আছে, কেরিয়ারের সেরা পারফরম্যান্স গুলো এখানে করেছি। অস্ট্রেলিয়ান ওপেন আমার হৃদয়ে সব সময় সেরা হয়েই থাকবে। এত বছর ধরে এখানে যা অর্জন করেছি তা অবিশ্বাস্য। তবে শুক্রবার জকোভিচের চোটের কারণে দ্রুত ম্যাচ শেষ হওয়ায় দর্শকদের বিদ্রুপের মুখে পরতে হয় জকোভিচকে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সার্বিয়ান টেনিস তারকা।
Not how we wanted your campaign to end, @djokernole.
— #AusOpen (@AustralianOpen) January 24, 2025
Thank you for another wonderful Australian summer. Well played and best wishes for a speedy recovery.#AO2025 pic.twitter.com/d5VJ6YNBeN
যদিও শুক্রবার জকোভিচ বলেছিলেন, আগামী বছর কী হবে তা সম্পর্কে আমি নিশ্চিত নই.। আমি সাধারণত অস্ট্রেলিয়ায় খেলতে আসতে পছন্দ করি। আমি এখানে আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছি। তাই আমি যদি ফিট, সুস্থ থাকি এবং খেলার জন্য অনুপ্রাণিত হই।আমি না আসার কোন কারণ দেখছি না। ৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। প্রথম রাউন্ডের ম্যাচেই জয় পেতে তাঁকে রীতিমতো বেগ পেতে হয়েছিল।
শুক্রবার জেরেভের সঙ্গে ভালোই লড়াই হতে থাকে জকোভিচের। প্রথম সেটে জেরেভ ও জোকারের মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কেউ কারোওর সার্ভিস ব্রেক করতে পারেননি। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। কিন্তু এরপরই চোটের কারণে আর খেলা চালিয়ে যেতে পারলেন না।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications