North Bengal Landslide: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, পাহাড় বেয়ে নেমে এল বড় পাথর! ধসে বন্ধ জাতীয় সড়ক
North Bengal Landslide: বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হয়ে চলেছে। যার কারণে ইতিমধ্যেই পাহাড়ের বেশ কিছু জায়গায় ধসের খবর উঠে এসেছে। প্রায় দিনই সিকিম কালিম্পং ও শিলিগুড়ির লাইফ লাইন নামে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে চলেছে।
এর মধ্যেই আজ শনিবার ফের ১০ নম্বর জাতীয় সড়কে ধস (North Bengal Landslide) নামে। যার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ওই এলাকায় যান চলাচল। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। কার্যত তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। নামানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের।

উল্লেখ্য, গত বুধবারই শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াতের পথে ধস (North Bengal Landslide) নেমেছিল। লিখুভিরের কাছেই ভয়াবস ধস নামে। পাহাড় থেকে নেমে আসে বড় পাথর। আটকে যায় রাস্তা। যা খবর, আজও লিখুভিরের কাছেই ধস নেমেছে।
আর এর মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (Heavy Rain Alert) দেওয়া হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে।
এমনকি দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। '
যদিও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর এহেন পূর্বাভাস ঘিরে নতুন করে আশঙ্কার কালো মেঘ উত্তরবঙ্গ জুড়ে। গতকয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে বারবার ধস নামছে। এই অবস্থায় ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। যদিও পরিস্থিতির জন্য এখন থেকে প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে ভয়াবহ আকার নিয়েছিল তিস্তা। একেবারে রাস্তার উপর উঠে এসেছিল জল। এই অবস্থায় দার্জিলিংগামী রাস্তা বন্ধ (North Bengal Landslide) করে দেওয়া হয়। পাহাড়ে আটকে পরেন বহু পর্যটক।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications