Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কামতাপুরী নেতার সঙ্গে এক মঞ্চে গুরুং, পঞ্চায়েত ভোটের পাহাড়ে নতুন সমীকরণের জল্পনা

বর্ষার আগে পঞ্চায়েত ভোট হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। সেই সুযোগকে ব্যবহার করে শক্তি বাড়াতে চাইছে গোর্খাল্যান্ড আন্দোলনকারীরা। কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির নেতার সঙ্গে বিমল গুরুং বৈঠক করেছেন বলে শোনা যাচ্ছে। একই মঞ্চে নাকি দুই নেতােক দেখা গিয়েছে।

একদিকে গোর্খাল্যান্ড আরেকদিকে কামতাপুরী আন্দোলন দুই মিলে শক্তি বাড়ােত চাইছে। উত্তরবঙ্গে তৃণমূলকে টক্কর দিতে এই দুই দলের জোট বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আবার বৈঠকের পরেই দিল্লি উড়ে গিয়েছেন বিমল গুরুং। তাতে আরও চড়েছে জল্পনারক পারদ।

বিমল গুরুং

হঠাৎ করে গোর্খাল্যান্ডের দাবি জেগে উঠেছে পাহাড়ে। শুধু জেগেই ওঠেনি পাহাড়ের সব রাজনৈতিক দল এই ইস্যুতে একজোট হয়েছে। এমনকী খুব সাম্প্রতিক কালের দল হামরো পার্টিও তাতে সমর্থন জানিয়েছেন। আর গোর্খাল্যান্ডের দাবি নতুন করে জািগয়ে তোলার নেপথ্যে রয়েছেন বিমল গুরুং।

বিমল গুরুং

২০২১-র বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে আত্মপ্রকাশ করেন বিমল গুরুং। কলকাতায় সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানান তিনি। তারপরে ধাপে ধাপে তাঁর পাহাড়ে ফেরা। রাজ্য সরকারই পুলিশি নিরাপত্তা দিয়ে বিমল গুরুংকে পাহাড়ে পৌঁছে দেয়। বিমল গুরুং পাহাড়ে ফেরার পরেই মোর্চার অন্দরে বিরোধ শুরু হয়েছিল।

গুরুং পন্থীরা পাহাড়ে দফায় দফায় মিছিল করেছে। ভোট মিটতেই বদলে গিয়েছে পাহাড়ের চরিত্র। একে একে একে সকলেই গুরুংয়ের পথেই হাঁটতে শুরু করেন। পাহাড়ে নতুন জেগে ওঠা অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টিও শেষ পর্যন্ত গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন। তৃণমূল কংগ্রেস েছড়ে গুরুংয়ের শিবিরে শেষ পর্যন্ত পা মিলিয়েছেন বিনয় তামাংও।

পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি নতুন করে জেগে উঠেছে বিমল গুরুংয়ের নেতৃত্বে। পাহাড়ের সব রাজনৈতিক দলকে একজোট করে গোর্খাল্যান্ডের দাবি জোড়াল করছেন বিমল গুরুং। ইতিমধ্যেই মোর্চা জিটিএ থেকে বেরিয়ে এসেছে। গোর্খাল্যান্ডের দবিতে সামিল হয়েছে বামেরাও। এমনকী সুবাস ঘিসিংয়ের পার্টিও সামিল হয়েছে গোর্খাল্যান্ডের দাবিচতে তৈরি যৌথ মঞ্চে।

এরই মধ্যে আবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নেতার সঙ্গে বিমল গুরুংয়ের বৈঠক নতুন করে জল্পনা বাড়িয়েছে। গোর্খাল্যান্ডের সঙ্গে কি এবার তাহলে কামতাপুর আন্দোলনও মাথা চারা দিয়ে উঠবে উত্তরবঙ্গে ? সূত্রের খবর তরাই ডুয়ার্সের জেলাগুলিতে কেপিপির সঙ্গে জোট গড়ছে মোর্চা। তরাই ডুয়ার্সের গোর্খা প্রভাবিত এলাকা গুলিতে জোর বাড়বে মোর্চার সেই সঙ্গে রাজবংশী ভোটও রয়েছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। রাজবংশী ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে নতুন করে ময়দানে নেমেছেন তিনি। রাজবংশী পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছেন। এবং বেশি করে রাজবংশী এলাকায় দলীয় কর্মী এবং বিধায়কদের সময় দিতে বলেছেন তিনি। পঞ্চায়েত ভোটে যদি মোর্চার সঙ্গে কেপিপি হাত মেলায় তাহলে ভোট ভাগের বড় সম্ভাবনা রয়েছে। এতে সবচেয়ে বেশি ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেসই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+