Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চপারে আয়কর তল্লাশি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

চপারে আয়কর তল্লাশি নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি চপারে কলকাতা থেকে তমলুকে যান,সন্ধের মধ্যে ফিরেও আসেন। কর্মীসভায় যোগ দেওয়ার পরে তিনি এই হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, বেহালায় তাঁর হেলিকপ্টারে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার কথাও জানিয়েছিলেন অভিষেক। তিনি অভিযোগ করেছিলেন নিরাপত্তারক্ষীদের আটকে রেখে কপ্টারে তল্লাশি চালানো হয়। এক্স হ্যান্ডেলে অভিষেক দাবি করেছিলেন, এই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

abhishek banerjee

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তল্লাশি করার অধিকার রয়েছে আয়কর দফতরের। কিন্তু তল্লাশি করার পর যখন সেখানে যখন কিছু পাওয়া গেল না,তার পরেও কেন ট্রায়াল রান আটকে দেওয়া হল। এই বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার তৃণমূল সূত্রে দাবি করা হয়েছিল, আয়কর তল্লাশির সময় হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের ঢুকতে বাধা দেওয়া হয়। কপ্টারের ভিতরে থাকা প্রতিটি ব্যাগ পরীক্ষা করেন আয়কর আধিকারিকরা। কিছু না পেয়ে হতাশ আয়কর আধিকারিকরা হেলিকপ্টারটিকে দীর্ঘক্ষণ আটকে রাখেন।

এই ঘটনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি অভিযোগ করেছেন, ভোটের মুখে আয়কর তল্লাশি চালিয়ে রাজনৈতিক চক্রান্ত করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে উড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নির্বাচন কমিশনারের নির্দেশেই এই কাজ হয়েছে।

তিনি বলেন, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কমিশন স্পষ্ট জানিয়েছিল, নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা যে কপ্টার কিংবা বিমান ব্যবহার করেন সেখানে প্রয়ো জনে তল্লাশি চালানো হবে। সেই তল্লাশি চালানোর দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাগুলিকে দেওয়া রয়েছে। তিনি বলেছেন দেশের আইন সবার জন্য সমান। পশ্চিমবঙ্গে পিসি-ভাইপোর জন্য আইন আলাদা হলেও ভারতের আইন সমস্ত ব্যক্তির জন্য সমান বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন তামিলনাড়ু যাওয়া রাহুল গান্ধীর হেলিকপ্টারেও তল্লাশি চালায় আয়কর দফতর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+