মাঝ আকাশে চালক মৃত, বিমান মাটিতে নামালেন এক মহিলা যাত্রী
সেভিয়া, ২৫ অগাস্ট : কত বিচিত্র ঘটনাই ঘটে সারা পৃথিবী জুড়ে যার কোনও ব্যাখ্যা খুঁজে বের করা মাঝে মাঝে অসম্ভব হয়ে ওঠে। ঠিক এমনই কিছু ঘটেছে স্পেনের এক দম্পতির সঙ্গে। [পৃথিবীর প্রথম শহর যেখানে নাগরিকত্ব পেল বিড়াল, কুকুর]
গত রবিবার নিজেদের ছোট, হালকা প্রাইভেট বিমানে চেপে মাঝ আকাশে উড়েছিলেন ওই স্প্যানিশ দম্পতি। বিমান চালাচ্ছিলেন মহিলার স্বামীই। তবে মাঝে হঠাৎ ঘটল বিপত্তি। অজ্ঞান হয়ে গেলেন ওই ব্যক্তি। মহিলা বিন্দুমাত্র জানতেন না কীভাবে চালাতে হয় বিমান। অথচ তিনিই প্রায় দেড় ঘণ্টা বিমান চালিয়ে নেমে এলেন মাটিতে। [এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, মত বিশেষজ্ঞদের]

কীভাবে ঘটল এমন ঘটনা? জানা গিয়েছে, স্বামী অজ্ঞান হতেই ওই মহিলা এক বন্ধুকে ফোন করেন। সেই বন্ধুই সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করলে সেখান থেকে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]
প্রথমে ওই মহিলাকে সাহস জুগিয়ে কীভাবে বিমানটিকে চালিয়ে নিচে নামাতে হবে। এই অবস্থায় পাশে অজ্ঞান স্বামীকে নিয়ে বিমান চালান মহিলা। তবে দুর্ভাগ্য সেভিয়া বিমান বন্দরের রানওয়ে ট্র্যাকে ঢোকার তিন কিলোমিটার আগে বিমানটি ধ্বংস হয়ে যায়। [৪ লক্ষ ৩০ হাজার বছর পূর্বে পৃথিবীতে প্রথম খুনের ঘটনা ঘটে!]
ওই মহিলা জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তবে মারা গিয়েছেন মহিলার স্বামী। পুলিশ রিপোর্ট বলছে, বিমান দুর্ঘটনায় নয়, মাঝ আকাশেই মৃত্যু হয়েছে ওই মহিলার স্বামীর। তবে ঠিক কোন কারণে তিনি মারা গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত যুবতী 'মা'!]
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications