কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত যুবতী 'মা'!
কত বিচিত্র ঘটনাই ঘটে জগতে যার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। সেরকমই একটি ঘটল গণপ্রজাতন্ত্রী চিনে।
সেখানে একটি সাইবার কাফেতে সন্তানের জন্ম দিলেন মা। তারপর ফিরে এসে খেলতে লাগলেন ভিডিও গেমস। এরপর অ্যাম্বুলেন্স তাঁকে হাসপাতালে নিয়ে যেতে এলে নিজেই পায়ে হেঁটে গাড়িতে উঠে বাচ্চা সমেত চলে গেলেন হাসপাতালে।

এমন আজব ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংঝি প্রদেশে। গর্ভবতী ২৪ বছরের ওই যুবতী কম্পিউটার গেমসে মাত্রাতিরিক্ত আসক্ত। দিন কয়েক আগে তিনি একটি সাইবার কাফেতে যান। সেখানেই তাঁর প্রসব বেদনা উঠলে কাফের বাথরুমেই সন্তান প্রসব করেন তিনি।
বাথরুমে শিশুর কান্না শুনে কাফের কর্মীরা ছুটে এসে দেখেন ওই যুবতী রক্তাক্ত অবস্থায় রয়েছেন। এরপর তারাই হায়পাতালে খবর দিলে অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে নিয়ে যায়।
মজার ঘটনা হল, যতক্ষণ অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল ততক্ষণ সদ্য মা হওয়া যুবতী কাফের ভিতরে নিজের সিটে ফিরে এসে ফের গেমস খেলতে থাকেন। এরপর অ্যাম্বুলেন্স এলে স্ট্রেচারে না শুয়ে হেঁটে হেঁটে গিয়ে সেটায় উঠে হাসপাতালে যান।
জানা গিয়েছে, মা ও শিশু আপাতত হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে।
More From
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications