এলিয়েনের অস্তিস্ব রয়েছে, দেখতেও মানুষের মতোই, বলছেন বিশেষজ্ঞরা
লন্ডন, ৩ জুলাই : বহির্বিশ্বে এলিয়েনের অস্তিস্ব রয়েছে। এবং তারা দেখতে মানুষের মতোই। আমাদের মতোই তাদের মাথা ও অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে। এমনকী বহির্বিশ্বের এই মানবরা বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তাভাবনা করার ক্ষমতাও রাখে।
সম্প্রতি লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ অধ্যাপক এই চাঞ্চল্যকর দাবি করেছেন। জীব বিশেষজ্ঞ সিমন কনওয়ে মরিস বহুদিন ধরেই বিবর্তনের উপরে গবেষণার কাজ করছেন। তাঁর দাবি, বহির্বিশ্বের কোনও একজায়গায় এলিয়েনদের জীবনও নিয়মিত বিবর্তিত হওয়ার সম্ভাবনা প্রবল।

তাঁর লেখা নতুন বই 'দ্য রানস অব ইভোলিউশন'-এ বিবর্তনের তত্ত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সেখানে কী পদ্ধতিতে মহাজাগতিক বিবর্তন ঘটে চলেছে তার ব্যাখ্যা রয়েছে। সেখানে বলা হয়েছে, বিবর্তন শুধু পৃথিবীতে নয়, মহাকাশের সর্বত্র ঘটে চলেছে।
মরিসের দাবি, এমন কোনও গ্রহ যেখানে প্রাণের অস্তিস্ব থাকা সম্ভব, সেখানে এলিয়েনদেরও নিঃশব্দে বিবর্তন ঘটে চলেছে।












Click it and Unblock the Notifications