Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মার্কিন ও ইজরায়েলি হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ, দুবাই বিমানবন্দর বন্ধ, খালি করা হল বুর্জ খলিফা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আরও দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে ইরান সংযুক্ত আরব আমিরশাহির উপর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে শনিবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত উড়ান পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ও পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির অন্যতম এই ডিএক্সবি ও দুবাই ওয়ার্ল্ড সেন্টার্ল , আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি) এ অনির্দিষ্টকালের জন্য উড়ান স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের আপাতত বিমানবন্দরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে ও নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় দুবাই প্রশাসন বাসিন্দাদের ঘরে থাকার ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। পাশের আমির শাহি আবু ধাবিতে ইরানি হামলায় অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তেহরানকে।

এদিকে দুবাইয়ে সদর দফতর থাকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলমান আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ কে ঘিরে বিকল্প ভ্রমণ পরিকল্পনা তৈরি করছে। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত খেলোয়াড়, আধিকারিক ও অন্যান্য অংশীদারদের নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিত করতে জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মধ্যপ্রাচ্যের ক্রমাবনতিশীল পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতও। সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে বলা হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে একাধিক বিমান সংস্থা তাদের পরিষেবা বাতিল করেছে। রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া আবু ধাবি, দুবাই, দোহা, দাম্মাম, জেদ্দা, মাসকট, রিয়াধ ও তেল আভিভ সহ একাধিক গন্তব্যে যাতায়াতকারী উড়ান বাতিলের ঘোষণা করেছে। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচল কার্যত বিপর্যস্ত।

সমগ্র পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা অঞ্চলে। বিশ্লেষকদের মতে, দ্রুত সংযম ও সংলাপ না হলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+