পেগসাস কাণ্ডে রিপোর্ট দেওয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট
পেগসাস কান্ডে রিপোর্ট দেওয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট
পেগাসাস কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট৷ এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, যেনতেন প্রকারেণ ২০ জুনের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। এবার সেই সময়সীমা বাড়ল।

পেগসাস নিয়ে বিতর্ক কোথায়?
গত বছরের জুন মাসে দেশের রাজনীতিতে হুলুস্থুল ফেলে দিয়েছিল পেগাসাস কাণ্ড৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ইজরায়েলি গুপ্তচর সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধী তথা বিশিষ্টদের ফোন-ল্যাপটপে আড়ি পাতছে তারা। কংগ্রেস, আম আদমি পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের রোষ গিয়ে পড়েছিল কেন্দ্র সরকারের ওপর। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ বলেছিলেন, 'পেগাসাস পেগাসাস সারাদেশের নাভিশ্বাস'! বিরোধীদের প্রবল আক্রমণের জবাবও দিয়েছিল বিজেপি। তারা দাবি করেছিল, কোনওভাবেই আড়ি পাতা হয়নি।

পেগসাসে দায়ের হয়েছিল একাধিক মামলা!
ঘটনার জেরে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টেও। গত বছরের অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ আদালত এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। এর জন্য একটি বিশেষ দলও গঠন করেছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এন ভি রামনের নেতৃত্বে একটি প্যানেল এই তদন্তভার নেয়। বিরোধী নেতাদের পাশাপাশি বেশ কিছু সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গের বিবৃতিও সংগ্রহ করে তারা৷ তাছাড়া মোট ২৯ টি মোবাইল পরীক্ষা করে দেখে টেকনিক্যাল টিম।

কী বলল সুপ্রিম কোর্ট!
শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, চলতি মাসের শেষেই ২৯ টি মোবাইলের পরীক্ষণ সম্পন্ন হবে। ওই ফোনগুলি আদৌ পেগাসাস আক্রান্ত কিনা, রিপোর্ট তৈরি হয়ে যাবে আরও চার সপ্তাহের মধ্যে। প্রধান বিচারপতি বলেন, 'আর চার সপ্তাহের মধ্যে টেকনিক্যাল কমিটির কাজ শেষ হওয়ার কথা। তেমনটা হলে পর্যবেক্ষক বিচারপতিকে এ ব্যাপারে জানাতে হবে৷ এরপরই সার্বিক একটি রিপোর্ট পেশ করবেন ওই বিচারপতি।'
-
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত -
যুদ্ধের আঁচ ঘরে ঘরে! রান্নাঘর থেকে বাথরুম, বাড়তে পারে একাধিক নিত্যপণ্যের দাম, তালিকায় কী কী? জেনে নিন -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
বছরে ৪.৮ লাখ আয় গৃহকর্মীর! তবে কী আইটি ফ্রেশারদের থেকেও বেশি রোজগার? প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক -
'এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না'! সন্দেশখালি, আরজি কর-কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদীর, আর কী বললেন? -
স্বস্তির খবর! হরমুজ প্রণালী পারের অনুমতি পেল দুই ভারতীয় LPG জাহাজ, কাটতে পারে রান্নার গ্যাস সঙ্কট -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয় -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ মোদীর, রাজ্যে ক্ষমতায় এলে কোন দুই বিষয়ে জোর?












Click it and Unblock the Notifications