Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৪ রাজ্য সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের সূচি ঘোষণা, কবে কোথায় কবে ভোট? জানুন

দেশজুড়ে নির্বাচনের আবহ তৈরি হল। নির্বাচন কমিশন রবিবার চাাটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। ঘোষণার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে।

ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ ছাড়াও এবারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে অসম, কেরালা, তামিলনাড়ু, ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। এর মধ্যে চারটিতে এক দফায় ভোটগ্রহণ করা হবে, তবে পশ্চিমবঙ্গে হবে দুই দফায় ভোট।

নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে অসমে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল, কেরালায় ভোট হবে ৯ এপ্রিল, তামিলনাড়ুতে ২৩ এপ্রিল।ও পুদুচেরিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সব রাজ্যের ভোটের ফল প্রকাশ করা হবে ৪ মে।

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নির্বাচন আচরণবিধি কার্যকর হয়েছে। ফলে সরকারি প্রকল্প ঘোষণা, নতুন নিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্তের উপর বিধিনিষেধ জারি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারত, পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে একসঙ্গে নির্বাচন হওয়ায় এই ভোট জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রচার কর্মসূচি শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহে সভা সমাবেশ, প্রচার ও রাজনৈতিক তরজা আরও ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+