সপ্তাহের শুরুতেই আবহাওয়ার টুইস্ট! কলকাতা সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস? জানুন
সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে। সেইসঙ্গে আবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ হালকা ভাবে মেঘলা থাকতে পারে। বিকেল অথবা সন্ধ্যার দিকে শহরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির কোনোরকম আশঙ্কা নেই।
তবে, বৃষ্টি হলেও তাপমাত্রায় সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। গতকাল অর্থাৎ রবিবার কলকাতায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশের মধ্যেই আর্দ্রতার পরিমাণ ছিল।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগেও হাওয়া বইতে পারে এবং ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া পৌঁছতে পারে। এই সমস্ত জেলাগুলির জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং-এর বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও আবার কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
-
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের










Click it and Unblock the Notifications