'এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না'! সন্দেশখালি, আরজি কর-কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদীর, আর কী বললেন?
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা থেকে তীব্র ভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামফ্রন্ট সরকারের পতন হওয়ার পর মানুষের আশা ও ভরসা নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল বলে উল্লেখ করে তিনি বলেন যে, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

প্রধানমন্ত্রীর দাবি করেন যে, রাজ্যে অপরাধ এবং দুর্নীতির ঘটনা একের পর এক বেড়েই চলেছে। তাঁর অভিযোগ যে, অপরাধে অভিযুক্ত অনেক মানুষকেই শাসক দলের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি গুন্ডা এবং মাফিয়াদেরও দলে টেনে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন। মোদীর কথায়, "বামেদের সরিয়ে মানুষ ভেবেছিল নতুন সরকার উন্নয়ন এবং নিরাপত্তা দেবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি অন্যরকম হয়েছে।"
রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। তিনি বলেন, বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার অথবা হেনস্থার ঘটনা ঘটছে। তিনি আরও মন্তব্য করেন যে, কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে অসভ্যতার অভিযোগ সামনে আসছে। এমনকি রাজনৈতিক কার্যালয়েও হেনস্থার অভিযোগ উঠছে বলে দাবি করেন মোদী।
তাঁর বক্তব্যে সন্দেশখালি এবং আরজি কর সংক্রান্ত ঘটনাও উঠে আসে। এই ঘটনাগুলির প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, রাজ্যের মানুষ এই সমস্ত কিছু ভুলে যায়নি। তাঁর অভিযোগ, এই সমস্ত ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বদলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে।
মোদী বলেন যে, বর্তমান পরিস্থিতির কারণে রাজ্যের অনেক পরিবার উদ্বিগ্ন রয়েছে। এরকম অনেক জায়গা আছে যেখানে মেয়েদের সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে বলা হয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি যে, "বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।"
সভা থেকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। তাঁর কথায়, "এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না।" বিজেপি সরকার এলে রাজ্যে নিরাপত্তা এবং উন্নয়নের নতুন পরিবেশ তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন মোদী।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications