সরকারের পরামর্শের 'ভুল ব্যাখ্যা'! মাস্কড আধার নিয়ে নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্র
আধারের (aadhaar) ফটোকপির অপব্যবহার বন্ধে নির্দেশিকা জারি করেছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সেখানে জনগণকে সতর্ক করে বলা হয়েছিল, কোনও সংস্থার সঙ্গে তাঁরা যেন আধারের ফটোকপি শেয়ার না করেন। কিন্তু তা নিয়ে ভুল বোঝাবুঝি (misi
আধারের (aadhaar) ফটোকপির অপব্যবহার বন্ধে নির্দেশিকা জারি করেছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সেখানে জনগণকে সতর্ক করে বলা হয়েছিল, কোনও সংস্থার সঙ্গে তাঁরা যেন আধারের ফটোকপি শেয়ার না করেন। কিন্তু তা নিয়ে ভুল বোঝাবুঝি (misinterpretation) তৈরি হয় বিভিন্ন মহলে। এরপরেই আধার নিয়ে আগেকার বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল সরকার।

২৭ মে-র সরকারি বিজ্ঞপ্তি
২৭ মের বিজ্ঞপ্তিতে সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক বলেছিল, যে সংস্থাগুলি UIDAI থেকে আধার ব্যবহারের লাইসেন্স পেয়েছে, একমাত্র তারাই ব্যক্তি পরিচয়ের জন্য আধার ব্যবহার করতে পারে।
তবে হোটেল কিংবা সিনেমা হলের মতো বেসরকারি সংস্থাগুলি আধার কার্ডের কপি রাখার অধিকারী নয়। এই ধরনের সংস্থাগুলিকে আধার কার্ডের কপি সংগ্রহ করে রাখার অনুমতি দেওয়া হয় না বলেজানানো হয়েছিল। আধার আইন ২০১৬-র অধীনে এটি একটি অপরাধ বলেও জানানো হয়েছিল। পাশাপাশি বলা হয়েছিল, যদি কোনও ব্যক্তি কিংবা সংস্থা আধার কার্ড দেখতে চায়, তাহলে যাচাই করে নিতে হবে,তাদের UIDAI থেকে প্রাপ্ত বৈধ লাইসেন্স আছে কিনা।

তথ্য চুরির বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছিল
সরকারি এই ধরনের বিজ্ঞপ্তি জনমানসে আধার কার্ডের তথ্য চুরির বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। এছাড়াও আধারা কার্ডের নম্বর অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছিল। দুদিন পরে সরকারি তরফে আগেকারবিজ্ঞপ্তি প্রত্যাহারের ব্যাপারে ফের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নতুন বিবৃতিতে বলা হয়েছে ২৭ মে যে বিবৃতি জারি করা হয়েছিল, সেখানে ফটোশপ করা আধার কার্ডের অপব্যবহারের চেষ্টার প্রেক্ষিতে। সেখানে সাধারণ মানুষকে বলা হয়েছিল, আধারের
ফটোকপি কোনও সংস্থাকে দেবেন না, এক্ষেত্রে অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সেখানে মাস্কড আধার ব্যবহারের, যেখানে আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়, তা ব্যবহার করতে বলা হয়েছিল।

ভুল ব্যাখ্যার সম্ভাবনা
এদিন জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তার ভুল ব্যাখ্যার সম্ভাবনার প্রেক্ষিতে, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছে, UIDAI-এর জারি করা আধার কার্ডধারীরাশুধুমাত্র তাঁদের আধার কার্ডের ব্যবহার এবং তা শেয়ার করার ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করতে হবে। নতুন বিবৃতিতে বলা হয়েছে, আধারে গোপনীয়তা রক্ষা এবং তথ্য সুরক্ষিত রাখতে পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে।

মাস্কড আধার
আধার ডাউনলোডের মতোই UIDAI ওয়েবসাইট থেকে বিকল্প মাস্কড আধার অর্থাৎ ই-আধার আধার নম্বরকে মাস্কড করে দেয়। এই মাস্কড আধারে, ১২ সংখ্যার মধ্যে প্রথম আটটি সংখ্যার মধ্যে কিছুই প্রকাশ পায় না।
এক্ষেত্রে শেষ চারটি সংখ্যাই সামনে থাকে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications