ল্যাব রিপোর্টে স্পষ্ট, দূষিত পানীয় জলেই ইন্দোরে ডায়রিয়া প্রাদুর্ভাব, মৃত্যু ৯ জনের
মধ্যপ্রদেশের বাণিজ্যনগরী ইন্দোরে ভয়াবহ ডায়রিয়া ও বমির প্রাদুর্ভাবের নেপথ্যে যে দূষিত পানীয় জলই দায়ী, তা ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হল। সরকারি সূত্রের দাবি, এই সংক্রমণে এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১,৪০০ এর বেশি মানুষ। ঘটনাটি ঘিরে শহরের জল সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশেষত টানা আট বছর দেশের 'সবচেয়ে পরিষ্কার শহর' তকমা পাওয়া ইন্দোরে এমন বিপর্যয় উদ্বেগ বাড়িয়েছে।
সংক্রমণের কেন্দ্রস্থল ইন্দোরের ভগীরথপুরা এলাকা। শহরের মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক (সিএমএইচও) ডা. মাধব প্রসাদ হাসানি জানান, স্থানীয় একটি মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে জল পরীক্ষা করে দেখা গেছে, পানীয় জলে মারাত্মক দূষণ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ভগীরথপুরার একটি পুলিশ আউটপোস্টের কাছে মূল জল সরবরাহ পাইপলাইনে লিকেজ হয়েছিল। ওই জায়গার উপরেই একটি শৌচাগার নির্মিত থাকায় সেখান থেকেই নোংরা জল পাইপলাইনে মিশে যায় বলে প্রাথমিকভাবে অনুমান।

অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় দুবে জানান, ভগীরথপুরার গোটা জল সরবরাহ লাইন খতিয়ে দেখা হচ্ছে অন্য কোথাও লিকেজ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। বৃহস্পতিবার পরিদর্শনের পর পাইপলাইনের মাধ্যমে পরিষ্কার জল সরবরাহ শুরু হলেও, বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে রাজ্যের কোথাও এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য রাজ্যজুড়ে একটি মানক পরিচালন বিধি (এসওপি) জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুবে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে তিনি নিজে ভগীরথপুরা গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসন জানিয়েছে, নতুন করে সংক্রমণ ঠেকাতে জল সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি আরও কড়া করা হয়েছে।
এদিকে মৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। কমিশনের দাবি, স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরেই দূষিত জল সরবরাহের অভিযোগ জানালেও প্রশাসনের তরফে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী মোহন যাদব এই পরিস্থিতিকে 'জরুরি অবস্থার মতো' বলে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন ও পরে উচ্চপর্যায়ের বৈঠকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভগীরথপুরার ১,৭১৪টি পরিবারের ৮,৫৭১ জনকে নিয়ে সমীক্ষা চালানো হয়।
এর মধ্যে ৩৩৮ জনের মধ্যে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাদুর্ভাব শুরুর আট দিনে মোট ২৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২০১ জন চিকিৎসাধীন, এর মধ্যে ৩২ জনকে আইসিইউতে রাখতে হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications