হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিহারের 'সাইকেল গার্লে'র বাবা মোহন পাসওয়ান
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিহারের 'সাইকেল গার্লে'র বাবা মোহন পাসওয়ান
গত বছর দেশব্যাপী লকডাউন চলাকালীন অসুস্থ বাবাকে গুরুগ্রাম থেকে বিহারে ১২০০ কিমি সাইকেল চালিয়ে নিয়ে এসেছিল পরিযায়ী শ্রমিক জ্যোতি কুমারি। বছর ঘুরতে না ঘুরতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জ্যোতির বাবা মোহন পাসওয়ান। বিহারের দ্বারভাঙাতেই তিনি মারা যান।

প্রায় একবছর আগেই গুরুগ্রাম থেকে আহত বাবাকে সাইকেলে চড়িয়ে দ্বারভাঙার বাড়িতে ফিরেছিল জ্যোতি। প্রায় আটদিন ধরে জ্যোতি সাইকেল চালায়। লকডাউনের সময় গুরুগ্রামের ভাড়া বাড়ি থেকে বাবা ও মেয়েকে তুলে দিতে পারে এই আশঙ্কা করে জ্যোতি তার আহত বাবাকে সাইকেলের পেছনে বসিয়ে বাড়ি পর্যন্ত সাইকেল চালিয়ে নিয়ে আসে।
জ্যোতি তাঁর সফর শুরু করেছিল গত বছরের ৭ মে এবং বিহারের বাড়িতে পৌঁছায় ১৬ মে। সেই সময় মোহনের একটি দুর্ঘটনায় হাঁটুতে চোট লেগেছিল। বাবা ও মেয়ের জমানো সব টাকা প্রায় শেষ, খাওয়ার জন্য দু’বেলা লড়াই করতে হচ্ছে রীতিমতো অথচ বাড়িতে ফিরে যাওয়ার জন্য কোনও বাস–ট্রেন নেই, তাই বাধ্য হয়ে মেয়েকে এ ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। জ্যোতির এই কাহিনী স্পর্শ করেছিল সেই সময় অনেককে। রাজনীতিবিদ থেকে সরকারি আমলা এবং শিল্পতি থেকে প্রবাসী ভারতীয় সকলেই জ্যোতির এই উদ্যোগকে কুর্নিশ করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পও তাঁর সফরটিকে 'সহনশীলতার সুন্দর কীর্তি’ বলে অভিহিত করেছিলেন। জ্যোতি এরপর সাইকেলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ট্রায়ালের প্রস্তাব পান, যা পরে জ্যোতি যেতে চায়নি কারণ সে ওই সময় পড়াশোনার দিকে মনোযোগ দিতে চেয়েছিল।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি












Click it and Unblock the Notifications