ভোটার তালিকায় নাম বাদ বিতর্কে সুপ্রিম কোর্টে ফের রাজ্যের আবেদন, সিএএ আবেদনকারীদের পৃথক আর্জিও
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে আবারও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য সরকার। সোমবার রাজ্যের পক্ষে আদালতের সামনে বিষয়টি উত্থাপন করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সেই দিনই বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য রাজ্যের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি।
তবে একই সঙ্গে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, বর্তমান পরিস্থিতিতে বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে সরাসরি আবেদন করা সম্ভব নয়। আদালতের নির্দেশেই এসআইআর প্রক্রিয়ায় বিচারবিভাগীয় আধিকারিকদের যুক্ত করা হয়েছে ও তাঁদের নির্দেশকেই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে গণ্য করতে হবে এ কথা আগেই জানানো হয়েছিল।

এই প্রেক্ষিতে আদালতে মেনকা গুরুস্বামী দাবি করেন, বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ও তাঁদের নথিও গ্রহণ করা হয়নি। তাঁর বক্তব্য, "এঁরা আগে ভোট দিয়েছেন, অথচ এখন তাঁদের নথি নেওয়া হচ্ছে না। ফলে তাঁরা তালিকার বাইরে চলে যাচ্ছেন।"
প্রধান বিচারপতি উত্তরে জানান, বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এই মুহূর্তে আলাদা করে আবেদন করা যায় না। তখন রাজ্যের আইনজীবী নির্বাচনী আইনের ২৩ ও ২৪ নম্বর ধারার প্রসঙ্গ তুলে অনুরোধ জানান, বিষয়টি যেন মূল মামলার সঙ্গে যুক্ত করে দেখা হয়। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, "এই বিষয়টি নিয়ে মঙ্গলবার আদালতে আসুন।"
এদিকে, এসআইআর তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারার অভিযোগ তুলে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর আওতায় আবেদনকারীরাও পৃথকভাবে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, "পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের আরও অনেক কাজ রয়েছে।"
রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যু ঘিরে উত্তেজনা বাড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে গত শুক্রবার থেকে কলকাতার ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল তাঁর অবস্থান কর্মসূচির চতুর্থ দিন। এরই মধ্যে রবিবার রাতে কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল। সোমবার তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে।
এই আবহেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে রাজ্যের দৃষ্টি আকর্ষণ ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications