'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ
কলকাতায় প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত রাজ্য এবং কেন্দ্রের একাধিক সংস্থার আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট বার্তা দেন। তাঁর কথায়, কাজে যদি কোনও গাফিলতি হয় তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আর এই বৈঠকেই রাজ্যের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে।

জানা গিয়েছে যে, ভোটার তালিকা নিবিড় সংশোধন অথবা SIR-এর কাজ ঘিরে কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিশন। বৈঠকে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে, প্রত্যেক আধিকারিকের কাজের ডিজিটাল রেকর্ড কমিশনের কাছে আছে এবং দায়িত্বে যদি কোনোরকমের গাফিলতি ধরা পড়লে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিন বৈঠকে আরও প্রশ্ন ওঠে যে, কেন পশ্চিমবঙ্গে এখনও 'নার্কোটিক্স অ্যাডভাইজরি কমিটি' গঠন করা হয়নি। অন্যান্য রাজ্যগুলিতে এই ব্যবস্থা চালু হয়ে গেলেও এই রাজ্যে দেরি হওয়ার কারণে কমিশন অসন্তোষ প্রকাশ করে। আর এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে গেলে ডিজি বিনীত গোয়েলকে বসে যেতে বলা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান যে, 'কমিশন সব জানে।'
বৈঠকে উপস্থিত ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), আবগারি দফতর, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধিরাও। কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে, ভোটের আগে অবৈধ অর্থ অথবা মদের প্রবাহ রুখতে নজরদারি আরও বাড়াতে হবে। জ্ঞানেশের স্পষ্ট বার্তা, রাজ্য হোক অথবা কেন্দ্র, কোনও সংস্থার গাফিলতি বরদাস্ত করা হবে না।
-
ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগে কমিশনকে অভিষেকের চিঠি -
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র












Click it and Unblock the Notifications