ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা?
২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে আজ কলকাতায় বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই কমিশনের সাথে আলোচনা সেরেছে বিজেপি এবং সিপিএম।

বৈঠকের পর বিজেপি জানিয়ে দেয় যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত করার জন্য কমিশনের কাছ থেকে ১৬ দফা দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ যে, কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। সেইসঙ্গে ভোট যেন কম দফায়, সর্বাধিক এক অথবা দুই দফায় করা হয়, সেই আবেদনও জানানো হয়েছে। সংবেদনশীল বুথ আগে থেকেই চিহ্নিত করা এবং ভোট চলাকালীন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (West Bengal Police Welfare Organisation)-এর অফিস বন্ধ রাখার দাবিও তুলেছে বিজেপি।
অন্যদিকে আবার, সিপিএমের প্রতিনিধি দলে ছিলেন মহম্মদ সেলিম, শমীক লাহিড়ী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম অভিযোগ করেন যে, ভোটার তালিকা নিবিড় সংশোধনের নামে অনেক মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বামেরা কমিশনের কাছে দাবি জানিয়েছে যে, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে কখনোই তালিকা তৈরি করা যায় না।
সিপিএমের অভিযোগ যে, এই সম্পূর্ণ প্রক্রিয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেইসঙ্গে ভোটার তালিকা নিয়ে যে বিভ্রাট তৈরি হয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্ত বিএলও, এইআরও এবং ইআরওদের গাফিলতির কথাও কমিশন স্বীকার করেছে বলে দাবি করেন সেলিম।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন







Click it and Unblock the Notifications