রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা বেড়েই চলেছে। আর এবার তার সরাসরি প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতে। আজ, সোমবার বাজার খোলার পরই দেখা যায়, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ৯২.৩৩ টাকায় নেমে এসেছে, যা রুপির অন্যতম সর্বনিম্ন স্তর বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে এবং ব্যারেল প্রতি ১১৭ মার্কিন ডলারে এসে পৌঁছেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৬০০ টাকায় দাঁড়াচ্ছে।
তেলের দামের এরকম উল্লম্ফনে জ্বালানি সংস্থাগুলির শেয়ারে সবথেকে বেশি চাপ পড়েছে। বাজার খোলার পরেই বড় পতন দেখা যায় IOC (Indian Oil Corporation), HPCL (Hindustan Petroleum, Bharat Petroleum), BPCL (Bharat Petroleum Corporation Limited), GAIL এবং Savita Oil-এর শেয়ারে। এর মধ্যে আবার IOC প্রায় ৬.৬৭ শতাংশ এবং HPCL প্রায় ৭.৭৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়। তেল আমদানির জন্য বেশি ডলার খরচ হওয়ার কারণে বাজারে ডলারের চাহিদা বেড়েছে, ফলে রুপির উপর চাপ আরও অনেকটা বাড়ছে। সম্পূর্ণ পরিস্থিতির দিকে নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এবং অর্থমন্ত্রক (Ministry of Finance)।
সেই সঙ্গে শেয়ার বাজারেও বড় ধাক্কা লাগে। সোমবার লেনদেনের শুরুতেই সেনসেক্স ২৩০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে প্রায় ৭৬,৬০৮-এ নেমে আসে। প্রায় ৯ মাস পর এতটা বড় পতনের সাক্ষী হল আজ শেয়ার বাজার। ঠিক একইভাবে প্রায় ২.৯ শতাংশ কমে নিফটি ২৩,৭৪৩ পয়েন্টের নীচে নেমে যায়।
গত সপ্তাহে ডলারের বিপরীতে রুপির দাম ছিল প্রায় ৯২.৩০ টাকা, আর ৪ মার্চ তা ছিল ৯২.১৭ টাকা। সেই তুলনায় আজ ভারতীয় মুদ্রার মূল্যে প্রায় ০.৬ শতাংশ পতন হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর বাজারের।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications