Ranji Trophy: শাহবাজের ঘূর্ণিতে বেলাইন রেল, ৭ পয়েন্ট দখল করে পয়েন্ট তালিকার শীর্ষে অপরাজেয় বাংলা
রঞ্জি ট্রফিতে অপরাজেয় বাংলা। সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ইনিংস ও ১২০ রানে জয় ছিনিয়ে নিয়ে এলিট গ্রুপ সি-র শীর্ষস্থানের দখল নিল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।
উত্তরাখণ্ড ও গুজরাতের বিরুদ্ধে প্রথম দুটি হোম ম্যাচ জিতেছিল বাংলা। তবে ত্রিপুরার বিরুদ্ধে তিন পয়েন্ট দখলে ব্যর্থ হয়েছিল বাংলা, ফিরতে হয়েছিল ১ পয়েন্ট নিয়েই। তবে রেলওয়েজের বিরুদ্ধে এদিনের জয় নিশ্চিতভাবেই স্বস্তিদায়ক।

প্রথম ইনিংসে বাংলার ৪৭৪ রানের জবাবে গতকাল ২২২ রানে শেষ হয়েছিল রেলওয়েজের প্রথম ইনিংস। ভার্গব মেরাই ৯১ ও উপেন্দ্র যাদব ৭০ রান করেছিলেন। সুরজ সিন্ধু জয়ওয়াল চারটি, মহম্মদ কাইফ ও রাহুল প্রসাদ ২টি করে এবং শাহবাজ আহমেদ ও বিশাল ভাটি নেন ১টি করে উইকেট।
এরপর রেলওয়েজকে ফলো অন করায় বাংলা। দিনের শেষে তাদের স্কোর ছিল ৩৯ ওভারে ৫ উইকেটে ৯০। আজ চতুর্থ তথা শেষ দিনে ৫৫.৫ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় রেলওয়েজ। বিবেক সিং ২৯, ভার্গব মেরাই ২৬ ও উপেন্দ্র যাদব ২১ রান করেন।
শাহবাজ ৬টি মেডেন-সহ ২২.৫ ওভারে ৫৬ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেন। রাহুল প্রসাদ ২টি ও মহম্মদ কাইফ ১টি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে শতরান করায় অনুষ্টুপ মজুমদার (১৩৫ রান) ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বাংলা এলিট গ্রুপ সি-র শীর্ষে। পরের ম্যাচে বাংলা খেলবে অসমের বিরুদ্ধে। কল্যাণীতে ১৫ নভেম্বর থেকে সেই ম্যাচেও বাংলা ৭, নিদেনপক্ষে ৬ পয়েন্ট টার্গেট করবে। ৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হরিয়ানা। উত্তরাখণ্ড ৪ ম্যাচে ১৬ পয়েন্ট দখল করে রয়েছে তিনে। ৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে সার্ভিসেস।
চলতি রঞ্জি ট্রফিতে টানা তিনটি ম্যাচ জেতার পর উত্তরাখণ্ডের কাছে ইনিংস ও ২৮ রানে পরাস্ত হয়েছে হরিয়ানা। আবার সার্ভিসেস ৬ উইকেটের কাছে গুজরাতের কাছে হেরেছে। যার ফলে পয়েন্ট তালিকায় কিছুটা সুবিধা হলো বাংলার। গ্রুপ পর্বের ম্যাচে বাংলা জানুয়ারিতে শেষ দুটি ম্যাচ খেলবে যথাক্রমে সার্ভিসেস ও হরিয়ানার বিরুদ্ধে। ফলে রঞ্জিতে আপাতত টানা দুটি হোম ম্যাচ রয়েছে বাংলার, অসম ও সার্ভিসেসের বিরুদ্ধে।
এদিকে, আজকের খেলা শুরু হওয়ার আগে দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে বাংলা ক্রিকেট দল।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications