Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান, বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্ক চান রামিজ

২৪ অক্টোবর টি ২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। কাশ্মীরে নিরীহ মানুষজনের উপর পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা চালানোর ঘটানোয় বিভিন্ন মহল থেকে পাকিস্তান ম্যাচ না খেলার জন্য ভারতকে সরে দাঁড়ানোর দাবি উঠেছে। তবে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জঙ্গি হামলার ঘটনার নিন্দা করেও জানিয়েছেন, ওই ম্যাচ থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়। কেন না, আগেই এই ব্যাপারে আইসিসিকে কথা দিয়ে রেখেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথাবার্তার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাও জানিয়েছেন, তিনি চান রাজনীতি দূরে রেখে খেলা চলুক। বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।

রামিজ রাজা জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে হবে। সেটি হবে ৫০ ওভারের। ২০২৩ সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপ হবে অক্টোবর ও নভেম্বর মাসে। তার আগে সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। আগামী বছর যেহেতু টি ২০ বিশ্বকাপ রয়েছে তাই এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে টি ২০ ফরম্যাটেই। বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে আয়োজনের ব্যাপারে রামিজ আত্মবিশ্বাসী। দুই দেশের বোর্ড উদ্যোগী হলে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু করা সম্ভব বলেই ধারণা তাঁর। যদিও অনেক কাঠখড় পোড়ানো যে বাকি তার ইঙ্গিতও মিলেছে রামিজের কথায়।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান

বিশ্বকাপের আসরে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু টি ২০ বিশ্বকাপ শুরুর আগে অবশ্য নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাবর আজমের দল। গতবারের টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে। দুবাইয়ে এদিনের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড। তবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার ২৮, পোলার্ড ২৩, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স ১৮ ও নিকোলাস পুরাণ ১৩ রান করেন। হাসান আলি, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি দুটি করে উইকেট পান।

জবাবে খেলতে নেমে ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওপেন করতে নেমে অধিনায়ক বাবর আজম করেন ৫০। ফখর জামান অপরাজিত থাকেন ৪৬ রানে। ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালশ ৩.৩ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট পেলেও ৪১ রান খরচ করেন।

এদিনের অপর প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪১ রানে হারিয়েছে আফগানিস্তানকে। দক্ষিণ আফ্রিকাও টস জিতে ব্যাটিং নিয়েছিল। ৫ উইকেট হারিয়ে তোলে ১৪৫ রান। সর্বাধিক ৪৮ রান করেন এইডেন মার্করাম, অধিনায়ক তেম্বা বাভুমা করেন ৩১। আফগানিস্তানের হয়ে এদিন খেলানো হয়নি রশিদ খানকে। মুজিব উর রহমান ৪ ওভারে ১টি মেডেন ওভার-সহ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানেই আটকে যায় আফগানিস্তান। তাবরেজ শামসি ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। লুঙ্গি এনগিডি নেন ২ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+