Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি-২০ বিশ্বকাপ ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা! ৩,০০০ পুলিশ, ১,০০০ হোমগার্ড মোতায়েন, আর কী কী ব্যবস্থা? জেনে নিন

ভারত ও নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে আজ কড়াকড়ি ভাবে নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বড় ম্যাচ ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা করেছে পুলিশ প্রশাসন।

-

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক (GS Malik) জানান যে, ম্যাচের দিন স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় ৩,০০০-এর বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। সেইসঙ্গে প্রায় ১,০০০ হোমগার্ড দায়িত্বে থাকবেন। নিরাপত্তা জোরদার করার জন্য তিনটি অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং আটটি বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দলও প্রস্তুত রাখা হয়েছে।

দর্শকদের ভিড় সামলানোর জন্য এবার স্টেডিয়ামের প্রবেশপথে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। গেট নম্বর ১ এবং ২-এর কাছে আলাদা করে 'হোল্ডিং এরিয়া' তৈরি করা হয়েছে, যাতে হঠাৎ ভিড় বাড়লেও পদপিষ্ট হওয়ার মতো কোনওরকম পরিস্থিতি তৈরি না হয়। পুলিশ কমিশনার জানিয়েছেন যে, অতিরিক্ত সতর্কতা হিসেবেই এরকম ব্যবস্থা প্রথমবার কোনও ম্যাচে চালু করা হচ্ছে।

নিরাপত্তা তদারকি করার জন্য একজন জয়েন্ট পুলিশ কমিশনার, ১২ জন ডেপুটি কমিশনার (ডিসিপি) সহ বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরাও এদিন মাঠে উপস্থিত থাকবেন। ম্যাচ চলাকালীন কেউ যাতে মাঠে হঠাৎ করে ঢুকে না পড়ে, সেদিকেও বিশেষভাবে নজর রাখা হবে। এই জন্য আলাদা করে এক ডিসিপির তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

পুলিশের তরফ থেকে দর্শকদের মেট্রো অথবা বাসের মতো গণপরিবহণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে স্টেডিয়ামের আশপাশে যানজট কম থাকে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের বাড়ি ফেরার সুবিধার জন্য রাত পর্যন্ত পরিবহণ পরিষেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে।

এছাড়াও, মহিলা দর্শকদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তল্লাশি করার সময় মহিলাদের জন্য মহিলা পুলিশকর্মীই দায়িত্বে থাকবেন। সেই সঙ্গে টিকিটের কালোবাজারি যদি ধরা পরে তাহলে সেক্ষেত্রেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+