ব্রুকের অধিনায়কোচিত শতরানে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় প্রায় নিশ্চিত পাকিস্তানের
চলতি টি২০ বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। আর সেই সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের।
পাকিস্তানের শেষ চারে যাওয়া নির্ভর করবে অনেক যদি-কিন্তুর উপর। পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে যেতে না পারে তাহলে ইডেন থেকে সেমিফাইনাল সরবে না।

সুপার এইটে গ্রুপ ২-এ ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে শেষ চারের টিকিট কনফার্ম করল ইংল্যান্ড। তারা এর আগে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। পাকিস্তানের ২ ম্যাচে এবং নিউজিল্যান্ডের ১ ম্যাচে ১ পয়েন্ট। শ্রীলঙ্কার ১ ম্যাচে ০। কাল যদি কলম্বোয় শ্রীলঙ্কা যদি হেরে যায় নিউজিল্যান্ডের কাছে, তাহলে তাদেরও শেষ চারে যাওয়া হবে না। নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তানের একটি ম্যাচ বাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেটি জিতলেও তারা তিন পয়েন্টের বেশি পাবে না। ফলে পাকিস্তানকে প্রার্থনা করতে হবে যাতে নিউজিল্যান্ড বাকি দুটি ম্যাচেই হারে।
আজ পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৬৪ রান। ওপেনার সাহিবজাদা ফারহান করেন ৪৫ বলে ৬৩। লিয়াম ডসন তিনটি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন জোফ্রা আর্চার ও জেমি ওভার্টন।
জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৫৮ রান তোলার ফাঁকে চার উইকেট হারায়। যদিও শেষ অবধি তারা জয় ছিনিয়ে নেয় ১৯.১ ওভারে ৮ উইকেট খুইয়ে। অধিনায়ক হ্যারি ব্রুক ১০টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫১ বলে ১০০ রান করেন। তিনিই ইংল্যান্ডের প্রথম অধিনায়ক যিনি টি২০ বিশ্বকাপে শতরানের মালিক হলেন। শাহিন শাহ আফ্রিদি নেন চার উইকেট। মহম্মদ নওয়াজ ও উসমান তারিক পেলেন ২টি করে উইকেট।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications