আইপিএল থেকে রাসেলের অবসর, কেকেআরে ফিরছেন পাওয়ার কোচ হয়ে
আইপিএলের নিলামের আগে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আজ রাসেল জানিয়ে দিলেন, ক্রিকেটার হিসেবে আর আইপিএলের আসরে থাকছেন না তিনি।
যদিও কেকেআর শিবিরেই থাকবেন রাসেল। তাঁকে পাওয়ার কোচ হিসেবে নিযুক্ত করল শাহরুখ খানের দল। আইপিএলের আগামী সংস্করণ থেকেই তিনি কেকেআর সাপোর্ট স্টাফের সদস্য হিসেবে 'পাওয়ার কোচ' পদে যোগ দেবেন।

রাসেল বলেন, "আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের বিভিন্ন লিগে এবং কেকেআরের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে আমার দারুণ সময় কেটেছে, অনেক স্মরণীয় মুহূর্ত আছে। ছক্কা হাঁকানো, ম্যাচ জেতানো, এমভিপি হওয়া - সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ।"
অবসরের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, "এই সিদ্ধান্ত নেওয়ার সময় মনে হয়েছিল এটাই সঠিক। আমি ধীরে ধীরে হারিয়ে যেতে চাই না, একটি ঐতিহ্য রেখে যেতে চাই। যখন ভক্তরা বলে 'কেন? তোমার তো এখনও অনেক কিছু দেওয়ার আছে, আরও কিছুদিন খেলতে পারতে', সেই সময়েই অবসর নেওয়া উচিত। এর চেয়ে ভালো 'তোমার তো অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল', এমন কথা শুনতে চাই না।"
রাসেলের কথায়, "যখন সোশ্যাল মিডিয়ায় দেখি অন্য দলের জার্সিতে আমাকে ফটোশপ করা হয়েছে, তখন অদ্ভুত লাগতো। বেগুনি ও সোনালি ছাড়া অন্য কোনো রঙে নিজেকে দেখতে ভালো লাগত না, এই ভাবনাগুলো আমাকে বেশ কিছু বিনিদ্র রজনী উপহার দিয়েছে।"
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর এবং শাহরুখ খানের সঙ্গে আইপিএলে তাঁর নতুন অধ্যায় নিয়ে অনেক আলোচনা হয়েছে বলেও তিনি জানান। রাসেল বলেন, "তাঁরা আমাকে অনেক ভালোবাসা ও সম্মান দিয়েছেন এবং মাঠে আমার পারফরম্যান্সকে বরাবরই প্রশংসা করেছেন। একটি পরিচিত পরিবেশে কাজ করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা, আমি ফিরে আসছি। আমি কেকেআর সাপোর্ট স্টাফের অংশ হতে চলেছি, ২০২৬ সাল থেকে নতুন পাওয়ার কোচ হিসেবে।
রাসেল আরও বলেছেন, "পাওয়ার কোচ নামটি শুনেই আমার মনে হয়েছে, এটি আন্দ্রে রাসেলকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। ব্যাটিংয়ে আমার যে শক্তি, বল হাতে মাঠে আমার যে উদ্দীপনা, তা দিয়ে আমি যে কোনও বিভাগেই সাহায্য করতে পারি। করব, লড়ব, জিতব।"আইপিএলে প্লেয়ার রেজিস্ট্রেশনের আজই শেষ দিন। সেদিনই রাসেল এই ঘোষণা করলেন। ২০১৪ ও ২০২৪ সালে কেকেআরের আইপিএল খেতাবজয়ী দলের সদস্য রাসেল ২০১৯ সালে আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন। কেকেআরের জার্সি গায়ে ১৬টি ম্যাচে তিনি ম্যাচের সেরাও হয়েছেন।
২০১২ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দেন রাসেল। ২০১৪ সাল থেকে চলতি বছরের আইপিএল অবধি কেকেআরেই ছিলেন। গত বছর হওয়া মেগা নিলামের আগেও তাঁকে রেখে দিয়েছিল কেকেআর। কেকেআরের হয়ে ১৩৩টি ম্যাচে ২৫৯৩ রান করার পাশাপাশি বল হাতে ১২২টি উইকেট নিয়েছেন। ক্যাচ ধরেছেন ৪০টি। আইপিএলে ১২টি অর্ধশতরান রয়েছে রাসেলের, মেরেছেন ২২০টি ছয়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications