Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একা ঘুরতে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিশেষ বিষয়গুলি

ঘুরতে যাওয়া বা ভ্রমণ করা মানেই একরাশ খুশি, নতুন উদ্যম সঙ্গে এক অনাবিল আনন্দ। তাছাড়া নতুনকে খুঁজে পাওয়ার এক বিশেষ অনুভূতি, তা একমাত্র ভ্রমণপ্রেমীদেরাই জানে। যারা অজানাকে জানার আনন্দে দেশ-বিদেশে ছুটে যান। এমন অনেকেই রয়েছেন যারা দলবেঁধে ঘুরতে যেতে পছন্দ করেন।

আবার এমন অনেকে রয়েছেন যারা একাকীকে ট্রলিকে সঙ্গী করে বেরিয়ে পড়েন। তবে সেই সব মানুষের সংখ্যা নেহাতই খুবই কম। তাদের সাহস এবং শক্তি রয়েছে বলেই তারা একাকী বেরিয়ে পড়েন।

Travel

একবার সাহস করে আপনিও একাকী বেরিয়ে দেখুন তো ভালো লাগে কিনা! তবে যদি আপনি একাকী ঘুরতে যেতে চান, তবে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখবেন, নাহলে বিপদে পড়তে হতে পারে আপনাকেও।

  • ডায়রিতে এগুলি লিখুন

যদি আপনি একা ঘুরতে যান, কোথায় ঘুরতে যাচ্ছেন সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আগে থেকে খুঁজে আপনি একটা ডায়রিতে ভালোভাবে লিখে রাখুন। কোথায় যাবেন, কোনও জায়গা থেকে কতটা যাবেন, সোজা সেই সবগুলো একটা জায়গায় নোট করুন। এতে কিন্তু একা ঘুরতে গেল আপনার অসুবিধা হবে না।

  • ল্যাগেজ

যতটা দরকার ততটা ল্যাগেজ বহন করার চেষ্টা করুন। বেশি জামাকাপড় থেকে জিনিস নেওয়া এড়িয়ে চলুন। তাতে ঘুরতে যাওয়া আপনার কাছে খুব সুবিধাজনক হবে।

  • ফোন, ঠিকানা

ডায়রিতে আপনার ফোন নাম্বার ও আপনার পরিবারের ফোন নাম্বার আপনার বাড়ির ঠিকানা সম্পর্কে আপনার সঠিক ইনফরমেশন গুলো লিখে রাখার চেষ্টা করুন।

  • বেশি নগদ নেবেন না

খুব বেশি নগদ অর্থ একদমই ক্যারি করবেন না। তবে খুব কম পয়সাও কিন্তু কখনও নিয়ে যাবেন না।

  • টিকিট বুক

যদি একা ঘুরতে যান তাই আগে থেকে ট্রেনের টিকিট বা হোটেল বুক করে রাখার চেষ্টা করুন। যাতে পরবর্তীকালে গিয়ে আপনাকে অসুবিধায় পড়তে না হয়।

  • বিশ্বাস করবেন না

কোথাও ঘুরতে গিয়ে অজানা, অচেনা ব্যক্তিকে কখনোই অন্ধের মত বিশ্বাস করবেন না বা তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেবেন না। এতে কিন্তু আপনি নানান ভাবে প্রতারণার শিকার হতে পারেন।

  • ছোট জায়গায় যান

আপনি প্রথম একা ঘুরতে যান, তাহলে আগে ছোটখাটো জায়গায় ঘুরতে যাবেন, তার পরেই বড় জায়গায় পা রাখবেন। আপনার বাড়ির বা কোনও বন্ধুর মোবাইল নম্বর মুখস্থ করে রাখার চেষ্টা করুন। যাতে আপনি কোনও অসুবিধায় পড়লে দ্রুত তাঁদের জানাতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+