Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্চনার ওপর ভীষণ ক্ষুব্ধ আব্দু, ছুঁড়ে ফেললেন মাইক! ধুন্ধুমার কাণ্ড বিগ বসে‌

গত ১ অক্টোবরের পর থেকে টেলিভিশনে বিগ বস ১৬ রিয়্যালিটি শো দর্শকদের সর্বাধিক পছন্দের শোয়ে পরিণত হয়েছে। বর্তমান সিজনের কনটেন্ট বেশ মনোরঞ্জনমূলক এবং প্রতিযোগীদের বিভিন্ন দিক থেকে দেখতে দর্শকদেরও বেশ ভালো লাগছে। এই সিজনে গৌতম সিং ভিজ, প্রিয়াঙ্কা চোধুরি, সাজিদ খান, শালিন ভানোট, টিনা দত্ত, সুম্বুল তাকির সহ ইন্ডাস্ট্রির বেশ কিছু জনপ্রিয় মুখদের দেখা গিয়েছে। ইন্টারনেট সেনসেশন আব্দু রোজিক সম্প্রতি বিগ বস বাড়ির ক্যাপ্টেনও হয়েছেন।

ধুন্ধুমার কাণ্ড বিগ বসে‌

রবিবারের পর্বে দেখা যাবে আব্দু রোজিককে ক্যাপ্টেন করায় সব প্রতিযোগীরাই খুশি। তবে একমাত্র অর্চনা গৌতম এই সিদ্ধান্তে খুশি নন এবং তিনি ঠিক করেন যে প্রত্যেকদিন সকালে আব্দুকে তিনি বিরক্ত করবেন। তিনি জানান যে আব্দু নিমরিত কউর আলুওয়ালিয়াকে বাড়ির কোনও কাজ করতে দেননি এবং নিমরিত সবসময় ঘুমিয়ে থাকছেন। এরপর আব্দু গিয়ে নিমরিতকে দেখেন যে তিনি ঘুমোচ্ছেন না বরং তিনি বাড়ির কাজই করছিলেন। এরপরই আব্দু অর্চনার প্রতি ক্ষুব্ধ হয়ে যান। কারণ অর্চনা তাঁর ও নিমরিতের মধ্যে ভুল বোঝাবুঝি করানোর চেষ্টা করছেন। এখানে উল্লেখ্য যে বিগ বসের বাড়িতে আব্দুর শান্ত আচরণের জন্য খুবই জনপ্রিয়। তাঁকে সহজে চটতে দেখা যায় না। কিন্তু রবিবারের পর্বে আব্দুকে অর্চনার ওপর প্রচণ্ড রেগে যেতে দেখা যাবে।

আব্দু রাগের বশে তাঁর মাইক খুলে মাটিতে ফেলে দেন। তিনি অর্চনাকে সতর্ক করেন নিজের ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখতে এবং আব্দু কারোর বিষয়ে মিথ্যা কিছু শুনবেন না বলেও জানিয়ে দেন। আব্দু অর্চনাকে এও বলেন যে তিনি যদি আবার মিথ্যা বলেন তবে অর্চনাকে জেলে পাঠিয়ে দেবেন। রবিবারের পর্বে প্রতিযোগীরা মজাদার কার্যকলাপেও অংশ নেবেন। তবে আব্দু রোজিক কীভাবে বাড়ি সামলান এবং প্রত্যেক সদস্যকে দিয়ে কাজ করিয়ে নেন তা আগামী পর্বগুলিতে দেখতে দর্শকদের মজা লাগবে।

শনিবার উইকেন্ড কা ওয়ার পর্বে জাহ্নবী কাপুর ও সানি কৌশল আসেন তাঁদের সিনেমা মিলি-এর প্রচারের জন্য। এই দুই তারকা প্রতিযোগীদের সঙ্গে মজাদার খেলা খেলেন এবং তাঁদের শাস্তিও দেন। জাহ্নবী এই শোতে এসে জানান যে তিনি খুব বড় ভক্ত বিগ বসের এবং তিনি প্রথম দিন থেকে বিগ বসের সব পর্ব দেখেন। জাহ্নবী আব্দুকে যে খুব পছন্দ করেন সেটাও এদিন জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+