ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী?
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকের সভা শুরু হওয়ার আগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতে মোট প্রায় ১৮ হাজার ৮৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর কপ্টার রেসকোর্সের হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে ব্রিগেডের সভাস্থলে পৌঁছন। মোদীর আসার আগেই ময়দানে বিজেপি নেতা-কর্মী এবং সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেন। সেখানে উপস্থিত সমস্ত জনতাকে তাঁর নামে স্লোগান তুলতে দেখা যায়।
সভা শুরু হওয়ার আগে সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশে ছিলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীর হাতে গৌর-নিতাইয়ের একটি মূর্তি তুলে দেন।
তারপরেই ব্রিগেডের মঞ্চ থেকে ১৮,৮৬০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মোদী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক, রেল ও বন্দর পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম।
প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে, এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে খড়গপুর থেকে মৌরিগ্রাম এক্সপ্রেসওয়ে তৈরি হলে রাজ্যের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ আরও দ্রুত হবে এবং অর্থনৈতিক উন্নয়নেও তার অনেকটা প্রভাব পড়বে।
এছাড়াও দুবরাজপুর বাইপাস নির্মাণ ও কংসাবতী এবং শিলাবতী নদীর উপর নতুন সেতু তৈরির কাজেরও সূচনা হয়েছে। এর ফলে যাতায়াত ব্যবস্থা আগের থেকে আরও সহজ হবে এবং অনেক মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যেই সরকারি প্রকল্পের উদ্বোধন পর্ব শেষ হয়েছে, এরপরই ব্রিগেডের জনসভা থেকে রাজনৈতিক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের দিকনির্দেশও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
-
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে











Click it and Unblock the Notifications