ব্রেকিং: অবশেষে ঘোষণা হল বাংলার ভোটের নির্ঘণ্ট! কবে, কত দফায় নির্বাচন? জানিয়ে দিল কমিশন
অবশেষে ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ভোটের সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে।
বিধানসভা নির্বাচনের আগে ভোটার সংখ্যা নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটার প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে আবার পুরুষ ভোটার রয়েছেন প্রায় ৩ কোটি ২৮ লক্ষ এবং মহিলা ভোটার রয়েছেন প্রায় ৩ কোটি ১৬ লক্ষ। সেইসঙ্গে আবার, তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নথিভুক্ত রয়েছেন ১,১৫২ জন।
তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, সেইসঙ্গে আরও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল ও অসম। সব মিলিয়ে এই রাজ্যগুলিতে মোট ভোটারের সংখ্যা রয়েছে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ। কমিশন জানিয়েছে যে, মোট ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
নির্বাচন পরিচালনা করার জন্য বড়সড় প্রস্তুতিও নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, নির্বাচন প্রক্রিয়ায় প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী যুক্ত থাকবেন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার জন্য প্রায় সাড়ে ৮ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।
ভোট প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন সম্পন্ন হয় সেই জন্য বিভিন্ন স্তরে আরও আধিকারিক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে থাকবেন ১,৪৪৪ জন অবজার্ভার, প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, প্রায় ২১ হাজার সেক্টর অফিসার এবং প্রায় ৪০ হাজার গণনাকর্মী। সেইসঙ্গে ভোট গণনার সময় নজরদারির জন্য প্রায় পনেরো হাজার মাইক্রো অবজার্ভারও দায়িত্বে থাকবেন।
কমিশনের দাবি, এত বিপুল কর্মী এবং আধিকারিক নিয়োগের মাধ্যমে পাঁচ রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের সূচি প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারকার্য শুরু করে দিয়েছে। কমিশনের ঘোষণা ঘিরে এখন রাজ্যজুড়ে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications