Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারঘচি রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার অবস্থানকে ঘিরে তীব্র ভাবে কটাক্ষ করলেন। তিনি দাবি করেছেন, এতদিন যে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করার জন্য চাপ দিচ্ছিল, এখন সেই পরিস্থিতি বদলে গিয়ে সেই তেলের জন্যই বিশ্বের কাছে অনুরোধ করতে হচ্ছে।

শুক্রবার গভীর রাতে সামাজিক মাধ্যমে করা এক পোস্টে আগারঘচি বলেন যে, "কয়েক মাস ধরে আমেরিকা রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ভারতকে বারবার সতর্ক করেছিল। কিন্তু ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যেই অবস্থান একেবারে বদলে গিয়েছে।" তাঁর অভিযোগ যে, ভারত-সহ বিভিন্ন দেশকে এখন হোয়াইট হাউস রাশিয়ার তেল কেনার জন্য অনুমতি দিচ্ছে।

প্রসঙ্গত, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে টান পড়ার পর আমেরিকা জানিয়ে দেয় যে, ভারত আপাতত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে। প্রায় ৩০ দিনের জন্যেই এই ছাড় দেওয়া হয়েছিল। আর হোয়াইট হাউসের সেই ঘোষণাকে ঘিরেই ভারতে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছিল। বিরোধীরা প্রশ্ন তুলে বলেন যে, আমেরিকার অনুমতির উপর কী দেশের জ্বালানি নীতি নির্ভর করছে?

মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট দাবি করেছিলেন যে, রাশিয়ার তেল বিক্রি থেকে তাদের খুব একটা বেশি আর্থিক লাভ হবে না। তবে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে ভারত-সহ আরও বহু দেশ তেল কেনার কারণে রাশিয়ার রাজস্ব আয় বেড়ে গিয়েছে।

আর এই প্রসঙ্গ তুলেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারঘচি আমেরিকাকে কটাক্ষ করেন। সেই সঙ্গে ইউরোপের দেশগুলিকেও তিনি খোঁচা দিয়ে বলেন যে, তারা হয়তো ভেবেছিল ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সমর্থন পাবে।

উল্লেখ্য, অতীতে আমেরিকা অভিযোগ করেছিল যে, ভারত রাশিয়ার থেকে তেল কেনার কারণে সেই টাকা মস্কো ইউক্রেন যুদ্ধের জন্য ব্যবহার করছে। আর সেই কারণেই ভারতের উপর চাপ তৈরি করা হয়েছিল। যদিও ভারত সরকার শুরু থেকেই জানিয়ে দিয়েছিল যে, জাতীয় স্বার্থ অনুযায়ীই দেশের জ্বালানি নীতি নির্ধারিত হবে।

অন্যদিকে আবার, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে তেল রফতানিতে সমস্যা তৈরি হওয়ার কারণে বিশ্ববাজারে আবার রাশিয়ার তেলের চাহিদা বাড়ছে। আর এই পরিস্থিতিকেই সামনে এনে আমেরিকাকে কটাক্ষ করেছে ইরান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+