Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengali Serial TRP: শুরুতেই বাজিমাত ফুলকির! পিছিয়ে পড়ল জগদ্ধাত্রী

Bengali Serial TRP: নতুন সিরিয়ালের ধাক্কায় পুরনো সিরিয়ালের একেবারে টালমাটাল অবস্থা। শুরুতেই জনপ্রিয় সিরিয়ালগুলোকে পিছনে ফেলে দিয়েছে জি বাংলার 'ফুলকি'। জগদ্ধাত্রীকেও পিছনে ফেলে দিয়েছে নতুন এই গল্প।

ট্রেলারে গল্পের ( Bengali Serial) ধাঁচ দেখে দর্শকেরা অনুমান করেছিলেন, মিঠাই-এর সঙ্গে মিল থাকতে পারে এই সিরিয়ালের। তেমন মিল খুঁজে পাওয়া না গেলেও টিআরপি-তে মিঠাই-এর মতোই তরতর করে এগোচ্ছে ফুলকি।

শুরুতেই বাজিমাত ফুলকির!

গত এক সপ্তাহের টিআরপি তালিকায় প্রথমে জায়গা না পেলেও দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি। মিঠাই শেষ হওয়ার পর শুরু হয়েছে ফুলকি। মিঠাই-এর মতো এই সিরিয়ালেরও কেন্দ্রীয় চরিত্রে নতুন মুখ। অভিনেত্রীর নাম দিব্যাণী। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা অভিষেক বসু। মিঠাই-এর মনোহরার সেট ভেঙে, সেখানেই তৈরি হয়েছে ফুলকির সেটিং। চলছে চুটিয়ে শুটিং।

প্রথম স্থানে এখনও রয়েছে অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালের দুই শিশু অভিনেত্রীর সংলাপ দর্শকের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই এই সিরিয়াল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অন্যদিকে জগদ্ধাত্রী যে গতিতে এগোচ্ছিল, তাতে কিছুটা টান পড়েছে।

তৃতীয় স্থানে নেমে এসেছে মহিলা গোয়েন্দা অফিসারের সেই গল্প। আরও একটি জনপ্রিয় সিরিয়াল গৌরী এল-র রেটিংও কমেছে। প্রথম দশে জায়গা করে নিতে পারেনি এই সিরিয়াল।

পিছিয়ে পড়ল জগদ্ধাত্রী

এদিকে, নিমফুলের মধু জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে, যার রেটিং ৬.৩। পঞ্চম স্থানে বাংলা মিডিয়াম। রাঙা বউ-কে পিছনে ফেলে দিয়েছে বাংলা মিডিয়াম। জনপ্রিয়তা কমলেও প্রথম দশে রয়েছে সোহাগ জল। সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল, পঞ্চমী ও এক্কা দোক্কা।

সমস্ত ছবির সৌজন্য - জি বাংলার ফেসবুক পেজ।।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+