Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NASA’s Video: মহাকাশে ৬ মাস কাটিয়ে ফিরলেন নাসার নভোচারীরা, দেখুন পৃথিবীতে পদার্পণের সেই দৃশ্য

NASA's Video: মহাকাশে ৬ মাস কাটিয়ে ফিরলেন নাসার নভোচারীরা, দেখুন পৃথিবীতে পদার্পণের সেই দৃশ্য
মহাকাশে ৬ মাস কাটিয়ে ফিরলেন নাসার নভোচারীরা, দেখুন ভিডিও

মহাকাশে ৬ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরে এলেন নাসার নভোচারীরা। আমেরিকার ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরের বুকে তাঁরা সফলভাবে পদার্পণ করলেন। নভোচারীদের সুদূর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

NASA’s Video

মহাকাশচারীরা সোমবার ভোরে ফ্লোরিডার জ্যাকসনভিলের উপকূলে এসে নামেন। স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে করে তাঁরা নিরাপদে নেমে পড়েন পৃথিবী পৃষ্ঠে। চার নভোচারীর একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে ছয় মাস কাটাতে সমর্থ হন। তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন বলে জানিয়েছে নাসা।

নাসার মহাকাশ ফেরত যাত্রীদের মধ্যে রয়েছেন মহাকাশচারী স্টিফেন বোয়েন, উডি হোবার্গ, সুলতান আলনেয়াদি এবং রসকসমস মহাকাশচারী আন্দ্রে ফেডিয়ায়েভ। মঙ্গলবার ভোরে আটলান্টিক মহাসাগরের স্পেসএক্স ড্রাগন এন্ডেভারে নিরাপদে স্প্ল্যাশ করেছেন তাঁরা।

নাসা এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, মহাকাশে ১৮৬ দিনের মিশন শেষ করে স্থানীয় সময় ১২টা ১৭ মিনিটে ফ্লোরিডার জ্যাকসনভিলের উপকূলে স্প্ল্যাশডাউনটি করেছে। এই মিশনে মহাকাশচারীরা ৭৮,৮৭৫,২৯২ মাইল ভ্রমণ করেছেন এবং তাদের মিশনের সময় পৃথিবীর চারপাশে ২৯৭৬টি কক্ষপথ সম্পূর্ণ করেছে।

নাসার প্রশাসন বিল নেলসন জানান, "আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাস কাটানোর পরে তাঁদের মিশনে প্রায় ৭৯ মিলিয়ন মাইল লগিং করে এবং সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পরে নাসার স্পেসএক্স ক্রু-৬ পৃথিবীতে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, ''এই আন্তর্জাতিক ক্রু-তে তিনটি দেশের প্রতিনিধিরা ছিলেন। তাঁরা একসঙ্গে মহাকাশ ভ্রমণের পর পৃথিবীকে ফিরে এসে তাঁরা উচ্ছ্বসিত। মহাকাশ থেকে এই পৃথিবীতে ফিরে আসা আর্টেমিস মিশনে চাঁদ থেকে ফিরে আসতে সহায়তা করবে।, মঙ্গল গ্রহের অভিযানকে ত্বরাণ্বিত করবে এই মিশন।

উল্লেখ্য, ক্রু-৬ মিশনটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে লঞ্চ করা হয়েছিল ২০২৩ সালের ২ মার্চ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন, তাঁরা শত শত বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তি প্রদর্শন এবং স্পেসওয়াক পরিচালনা করেছিলেন। এর মধ্যে একটি ছিল স্টুডেন্ট রোবোটিক চ্যালেঞ্জকে সহায়তা করা, মহাকাশে উদ্ভিদের জেনেটিক অভিযোজন অধ্যয়ন করা।

এছাড়া পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে অন্বেষণের জন্য এবং পৃথিবীতে জীবনকে উন্নীত করার জন্য মাইক্রোগ্র্যাভিটিতে মানব স্বাস্থ্য পর্যবেক্ষণ করাও ছিল একটি অন্যতম মিশন। তাঁরা মহাকাশে তরঙ্গের অস্থিরতা কীভাবে উপগ্রহগুলিতে জ্বালানিকে প্রভাবিত করে তাও তদন্ত করেছেন। মোট কথা এই এক মিশন থেকে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছে নাসা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+