Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গের রাজ্যপালকে মৃত্যুহুমকি যুক্ত ই মেল, লোক ভবনে নিরাপত্তা আরও জোরদার

পশ্চিমবঙ্গের রাজভবন ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মেলবক্সে এসে পৌঁছল সরাসরি মৃত্যুহুমকি। 'উইল ব্লাস্ট হিম' এমন ইংরেজি বাক্যেই হামলার ইঙ্গিত দিলেন অভিযুক্ত। আরও অবাক করা বিষয়, হুমকিদাতা নাকি নিজেই মেলের মধ্যে দিলেন তাঁর মোবাইল নম্বরও! খবর পেয়েই দফায় দফায় তথ্য দিল রাজ্য প্রশাসনকে। রাজ্যপালের দপ্তর জানায়, ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

হুমকির পরেই রাজ্য পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা যৌথভাবে দায়িত্ব নিলেন রাজ্যপালের নিরাপত্তা। তাঁর নিরাপত্তা খতিয়ে দেখতে মাঝরাতে বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। উল্লেখ্য, রাজ্যপাল বোস ইতিমধ্যেই জেড প্লাস নিরাপত্তায় সুরক্ষিত এখন প্রায় ৬০ থেকে ৭০ জন কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা রক্ষী স্থায়ীভাবে মোতায়েন রয়েছেন।

এর আগেই বৃহস্পতিবার সংবাদমাধ্যম প্রশ্ন তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অচলাবস্থা নিয়ে। কিন্তু রাজ্যপাল মন্তব্য এড়িয়ে জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। "আইন তার নিজস্ব পথেই চলবে। কলকাতা হাই কোর্ট বিষয়টি দেখছে, তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই," মন্তব্য বোসের।

ইডি অবশ্য দিনভর জারি করা বিবৃতিতে অভিযোগ তোলে আই প্যাকের প্রতীক জৈনের বাড়িতে শান্তিপূর্ণ তল্লাশি চলছিল, সেসময় মুখ্যমন্ত্রী বিপুল পুলিশবাহিনী নিয়ে সেখানে পৌঁছে নথি ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নিয়ে যান। পরে সেই কনভয় আই প্যাকের অফিসে গিয়ে আরও নথি ও ডিভাইস তুলে নেয় এমনটাই দাবি কেন্দ্রীয় সংস্থার।

হুমকি ই মেলের ঘটনায় রাজ্যরাজনীতিতে নতুন চাপানউতোর যে তৈরি হল, তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+