Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়াল, কর্মীদের বিজয় মিছিলে না মমতার

করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। গত ২৪ ঘন্টার হিসাবে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন। তবে আতংকের মধ্যেও

করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। গত ২৪ ঘন্টার হিসাবে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে।

কর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ মমতার

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন। তবে আতংকের মধ্যেও কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা।

একদিকে সংক্রমণের হার বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। একদিনে বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৮৭ জন। রাজ্যে সুস্থতার হার ৮৪.৯৪ শতাংশ। যা কিছুটা হলেও আশা জাগাচ্ছে চিকিৎসকরা।

অন্যদিকে, রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। একই ভাবে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৯ জনের।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৩৫৯। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৫৩৯। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৯৫।

ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে বাংলার করোনা আপডেট। আর তা রুখতে রাজ্যে ইতিমধ্যেই আংশিক লকডাউন জারি করা হয়েছে। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে যে সর্বোচ্চ ৫০ জনকে বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে।

এর থেকে বেশী কোনও মানুষ থাকতে পারবে না বলে জানানো হয়েছে।

শুধু তাই নয়, বিয়েবাড়িতে আমন্ত্রিত প্রত্যেককে কড়াভাবে করোনা বিধি মেনে চলতে হবে। অবশ্যই স্যাটেনাইস, মাস্ক পড়তে হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে দেওয়া নির্দেশিকাতে।অন্যদিকে, কোন কোন দোকান কখন খোলা থাকবে তাও বিস্তারিতভাবে জানিয়েছে রাজ্য।

পরিষ্কার করে বলা হয়েছে মুদিখানা, ওষুধের দোকানের পাশাপাশি দুধের দোকান, টেলি কমিউনিকেশনের দোকান, বিদ্যুৎ সামগ্রীর দোকান, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত দোকানের মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনে লাগে এমন জিনিস বিক্রি করা হয় যে সব দোকানে সেগুলো আংশিক লকডাউনের আওতায় আসবে না। সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবারের দেওয়া বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি হওয়া দোকানের পাশাপাশি মিষ্টির দোকান, মাংসের দোকানও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তবে বিজয় মিছিল নিয়ে কমিশনের নির্দেশ কড়া ভাবে মানার জন্যে নির্দেশিকা দেওয়া হয়েছিল।

তবে তা উপেক্ষা করেই কার্যত তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর সেলিব্রেশনে শুরু করেন তৃণমূল কর্মীরা। সবুজ আবির নিয়ে একে অপরকে মাখিয়ে দেয়।

কার্যত কোভিড বিধি ভেঙেই চলে আবির খেলা। যদিও মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন রাখেন কোভিড বিধি মানার জন্যে। একই সঙ্গে বিজয় মিছিল না করার জন্যে কর্মীদের কাছে আবেদন রাখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+