নতুন বছরে আবহাওয়ার ইউ টার্ন, শীতের দাপট কমে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কুয়াশায় সতর্কতা
নতুন বছরের প্রথম প্রহরেই আবহাওয়ার চালচিত্রে বদলের ইঙ্গিত। কয়েকদিনের কনকনে শীতের পর ধীরে ধীরে উষ্ণতার পথে হাঁটছে দক্ষিণবঙ্গ। বহু বছর পর এমন ঠান্ডা অনুভব করলেও, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শীতের দাপট আর বেশি দিন টিকবে না।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকেই সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য ঊর্ধ্বগতি শুরু হবে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি করায় ঠান্ডা হাওয়ার প্রবাহ কিছুটা দুর্বল হচ্ছে। যদিও আচমকা বড় কোনও পরিবর্তন নয়, আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জানুয়ারির প্রথম দু'তিন দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

তবে সকালের চিত্রটা ভিন্ন। ভোর ও সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকায় একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ২০০ মিটার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি থাকবে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশা নিয়ে উদ্বেগ আরও বেশি। কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে, বিশেষ করে কোচবিহারে কুয়াশার দাপট প্রবল হওয়ার আশঙ্কা। পাহাড়ি অঞ্চলে রাতের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দার্জিলিঙে নতুন বছরের শুরুতে বরফপাতের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু অংশেও হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে।
সব মিলিয়ে মোটের উপর বছরের শুরুতে শীতের রেশ থাকলেও ধীরে ধীরে আবহাওয়ার মেজাজ বদলাতে চলেছে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস











Click it and Unblock the Notifications