মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা
মুর্শিদাবাদের সুতির জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, "গন্ডগোল আমি সমর্থন করি না, আমি শান্তির পক্ষে।" একইসঙ্গে তাঁর অভিযোগ, এই অশান্তির নেপথ্যে রয়েছে বিরোধী রাজনৈতিক শক্তির পরিকল্পনা, যার সঙ্গে বিজেপিরও যোগ থাকতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন, মালদহ বা মুর্শিদাবাদের মতো জেলায় বিজেপির রাজনৈতিক জমি শক্ত নয় বলেই তারা বিভাজনের রাজনীতি করছে। ধর্মের নামে মানুষকে ভাগ করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বলেন, "১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, কিছুই দেয়নি।"

নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর দাবি, ইডি সহ বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের চাপে রাখার চেষ্টা চলছে। ভোটের আগে এই ধরনের পদক্ষেপকে তিনি 'পরিকল্পিত চক্রান্ত' বলেই অভিহিত করেন।
ভোটার তালিকা নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, শুধুমাত্র মালদহ নয়, ভবানীপুরেও হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। "উকুন বাছার মতো নাম কাটা হচ্ছে," কটাক্ষ করে বলেন তিনি। সংখ্যালঘু ও মহিলা ভোটারদের নাম বেশি করে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
মালদহের ঘটনার তদন্ত নিয়ে সিবিআই ও এনআইএ এর ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যে যা ঘটেছে তা নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে একটি ঘটনার জন্য গোটা রাজ্যকে বদনাম করা উচিত নয়। একইসঙ্গে আন্দোলনের অধিকারকে স্বীকৃতি দিলেও বিচারপতিদের উপর হামলা না করার জন্য সকলকে সতর্ক করেন।
সুতির মঞ্চ থেকে তিনি আরও দাবি করেন, বিজেপি গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে ও দেশের সাংবিধানিক কাঠামোর উপর আঘাত হানছে। ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার স্বাধীনতা রক্ষার প্রশ্নে তৃণমূলই একমাত্র বিকল্প এমন বার্তাও দেন তিনি।
উন্নয়নমূলক প্রতিশ্রুতিও শোনান মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে থাকা সমস্ত কাঁচাবাড়ি ধাপে ধাপে পাকা করা হবে ও প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই এক কোটি পরিবার এই সুবিধা পেয়েছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতিতে দুটি নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের সমর্থনে সুতির সভায় উপস্থিত হয়ে তিনি এই বার্তাগুলি দেন।
-
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও












Click it and Unblock the Notifications