ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা
চলতি বছরের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। প্রচারের উত্তাপে যখন শাসক ও বিরোধী শিবির লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেই সময় জলপাইগুড়ি থেকে উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনা, যা নতুন করে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির আগুনে ঘি ঢালল।
জলপাইগুড়ি রোড স্টেশনে কামাক্ষ্যা দিল্লি নর্থ ইস্ট এক্সপ্রেসে নাকা তল্লাশি চালিয়ে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফ ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে চারজন শিশু থাকায় ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় সিম, মোবাইল ফোন ও এমনকি মালয়েশিয়ার মুদ্রাও। প্রাথমিক জেরায় উঠে এসেছে, জাল পরিচয়পত্রের সাহায্যে অসম সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দিল্লিগামী হওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
তদন্তে আরও জানা গিয়েছে, ধৃতরা সকলেই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে মহম্মদ কামাল হোসেন ও মহম্মদ কালাম শেখের নাম ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। কীভাবে তারা সীমান্ত অতিক্রম করল, কারা এই জাল নথি জোগাড় করে দিল, এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন জোরদার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার রাজনৈতিক অভিঘাতও কম নয়। নির্বাচন যত এগিয়ে আসছে, অনুপ্রবেশ ইস্যু ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিজেপির দীর্ঘদিনের অভিযোগ রাজ্যের শাসকদলের মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি বানিয়ে ভোটার তালিকায় নাম তুলছে। যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের পাল্টা যুক্তি, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের, আর বিএসএফের গাফিলতির ফলেই এমন অনুপ্রবেশ ঘটছে। ফলে দায় এড়ানো যাবে না কেন্দ্রকেও।
জলপাইগুড়ির এই ঘটনা শুধু একটি গ্রেপ্তারি নয়, ভোটের আগে অনুপ্রবেশকে ঘিরে রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল। এখন নজর তদন্তের দিকে, এই ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা বড় চক্রের পর্দাফাঁস হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ










Click it and Unblock the Notifications