ভূপতিনগরে এনআইএ-র ওপরে হামলা! তৃণমূলের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের পাল্টা বিজেপির ৩৫৫ ধারার দাবি
বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে দুই তৃণমূল কর্মীকে ধরে ফেরত আসার সময় পূর্ব মেদিনীপুরের অর্জুননগরে এনআইএ-র গাড়িতে হামলা। ইঁটের ঘায়ে গাড়ির কাঁচ ভাঙে। এক আধিকারিকের মাথা ফাটে। এই ঘটনাকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলছে তৃণমূল। অন্যদিকে বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য এই পরিস্থিতিতে রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তুলেছেন। তিনি বলেছেন, বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। অন্যদিকে বাংলায় জঙ্গলরাজের অভিযোগ করেছে বামেরা।

VIDEO | A team of the National Investigation Agency (NIA) was attacked at Bhupatinagar in West #Bengal's East #Midnapore district earlier today. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) April 6, 2024
(Source: Third Party) pic.twitter.com/33STLQLPcP
এদিনে গ্রেফতার হওয়া বলাই মাইতির দাদা দাবি করেছেন, গ্রামে এনআইএ-র গাড়িতে হামলার কোনও ঘটনা ঘটেনি। ভোরে এই ঘটনার পরেই এলাকায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিল থেকে বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান ওঠে। তাদের দাবি অনৈতিকভাবে আটক করা হয়েছে ওই দুজনকে। কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করছে বিজেপি।
অন্যদিকে এদিন এনআইএ-র ওপরে হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই, বলেছেন শমীক ভট্টাচার্য। তিনি রাজ্যে ৩৫৫ ধারার দাবি তুলেছেন। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেছেন, রাজ্যে যাতে আইনের শাসন কায়েম করা না যায়, তার জন্য সন্দেশখালির ধাঁচে হামলা করা হয়েছে।
এই ঘটনায় রাজ্যে অরাজকতা চলছে বলে অভিযোগ করেছেন, দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে এনআইএ। এদিন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার ওপরে হামলার তীব্র নিন্দা করেছেন তিনি।
প্রসঙ্গত গত ২০২২-এর দোসরা ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ঝলসে মৃত্যু হয় অন্তত তিনজনের। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications