নারদ-কাণ্ডে টাকা নিয়েছেন সাংসদ! মুকুলকে জেরার দিনেই স্বীকারোক্তিতে অস্বস্তি তৃণমূলে
নারদ-কাণ্ডে তিনি টাকা নিয়েছেন। অবশেষে নিজের মুখেই স্বীকার করলেন তৃণমূল সাংসদ। তিনি প্রকাশ্যেই বলে দিলেন, নারদ-কাণ্ডে তাঁকে য়ে টাকা নিতে দেখা গিয়েছিল, সেটা সত্যি!
নারদ-কাণ্ডে তিনি টাকা নিয়েছেন। অবশেষে নিজের মুখেই স্বীকার করলেন তৃণমূল সাংসদ। তিনি প্রকাশ্যেই বলে দিলেন, নারদ-কাণ্ডে তাঁকে য়ে টাকা নিতে দেখা গিয়েছিল, সেটা সত্যি! তিনি টাকা নিয়েছিলেন। আর কেন তিনি টাকা নিয়েছিলেন, কী উদ্দেশ্যে সেই টাকা তাও এক বাক্যে জানিয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

নারদা-কাণ্ডে স্বীকারোক্তি
এর আগে তাঁকেও জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীদের কাছে যা বলার তিনি বলেছিলেন। এবার তিনি প্রকাশ্যে মুখ খুললেন নারদ-কাণ্ড নিয়ে। কাকলিদেবী বলেন, নারদা-কাণ্ডে আমাকে টাকা নিতে দেখা গিয়েছে। আমি টাকা নিয়েছি। সেই টাকা নিয়েছি চাঁদা হিসেবে।

কাকলি ঘোষ দস্তিদার বিস্ফোরক
মহালয়ার দিন উত্তর ২৪ পরগনার হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের নতুন ভবন উদ্বোধন করতে এসেছিলেন কাকলি ঘোষদস্তিদার। সেখানে নারদা নিয়ে এক প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার যে বিস্ফোরক মন্তব্য করলেন, তাতে অস্বস্তিতে পড়বে তৃণমূল নেতৃত্ব।

নারদ-কাণ্ড একটি চক্রান্ত
কাকলি দেবী এদিন বলেন, নারদ-কাণ্ড একটি চক্রান্ত। কিছু মানুষের বিরুদ্ধে একটা দল এই চক্রান্ত করেছে। আদালত এই ষড়যন্ত্র নিয়ে বিচার শুরু করেছে। তদন্ত চলছে। আমি এর বেশি বলতে পারব না। শুধু বলতে পারি আমি চাঁদা হিসেবে এই টাকা নিয়েছিলাম। তার বিল ও রিসিভ কপিও আমার কাছে আছে।

আমার কাছে সেই প্রমাণও রয়েছে
তিনি আরও বলেন, নির্বাচন লড়তে বিশ্বের সমস্ত রাজনৈতিক দলই চাঁদা নেয়। আমিও তাই করেছি। আমার কাছে সেই প্রমাণও রয়েছে। ইতিমধ্যে তা আমি জমা দিয়েছি। নির্বাচন কমিশনে জন্য যে চাঁদা নিয়েছিলাম, তা নির্বাচন কমিশনের কাছেও জানিয়ে দিয়েছিলাম আমি।
-
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত -
যুদ্ধের আঁচ ঘরে ঘরে! রান্নাঘর থেকে বাথরুম, বাড়তে পারে একাধিক নিত্যপণ্যের দাম, তালিকায় কী কী? জেনে নিন -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
বছরে ৪.৮ লাখ আয় গৃহকর্মীর! তবে কী আইটি ফ্রেশারদের থেকেও বেশি রোজগার? প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক -
'এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না'! সন্দেশখালি, আরজি কর-কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদীর, আর কী বললেন? -
স্বস্তির খবর! হরমুজ প্রণালী পারের অনুমতি পেল দুই ভারতীয় LPG জাহাজ, কাটতে পারে রান্নার গ্যাস সঙ্কট -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয় -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল












Click it and Unblock the Notifications