Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব! খেলার জেরে কাঁদছেন পার্থ, কটাক্ষ বিরোধী দলনেতার

শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব! খেলার জেরে কাঁদছেন পার্থ, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সনাতনকে রক্ষা করবেন বলেই তিনটে দফতরের মন্ত্রীত্ব ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়া। এদিন সোনাচূড়ার শহিদ পার্কে বাবুল সুপ্রিয় (Banul Supriyo) মন্ত্রীত্ব যাওয়া এবং তাঁর তৃণমূলে (Trinamool Congress) যোগদান প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তাঁর নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা।

দেশ থাকতে হবে শক্তিশালী নেতার হাতে

দেশ থাকতে হবে শক্তিশালী নেতার হাতে

শুভেন্দু অধিকারী এদিন সোনাচূড়ায় আফগানিস্থানের পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানকার এক শিখ সাংসদ সম্পত্তি, টাকা সব ফেলে মোদীজির পাঠানো বিমানে পড়ে ভারতে পালিয়ে এসেছেন। তাই তাঁর মতে দেশের নেতা যদি শক্তিশালী না হন, তাহলে জমি-বাড়ি-টাকার কোনও মূল্য নেই। তিনি বলেন, দেশ যতক্ষণ নরেন্দ্র মোদীর হাতে থাকবে, দেশবাসী ততক্ষণ শান্তিতে ঘুমোতে পারবেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী সেই আদর্শ নিয়েই কাজ করছে।

 চোর-চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা

চোর-চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা

সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় তাঁর নামে কী প্রচার করছে তৃণমূল, তার সবটাই জানেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, চোর-চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা গান করে তো ক্যাসেটও বের করা হয়েছে। তিনি বলেন, যদি বিজেপির লোকেরা বলে চোর চোর চোরটা অভিষেকের পিসিটা? তিনি বলেন, এইসব নোংরা কাজে তিনি বিশ্বাসী নন। তিনি বলেন, যাঁরা এসব করছে, তাঁদের সবার পেটে তাঁর (শুভেন্দু) ভাত রয়েছে।

নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা

নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, কিছু কিছু লোক আছেন, যাঁরা মাঝে মাঝেই নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা করেন। নন্দীগ্রামে পুলিশের সাহায্য নিয়ে দম্ভের আস্ফালন করা হয়। তিনি বলেন, স্বাধীনতার পরে কংগ্রেস কোনও ভাবতে পারেনি কংগ্রেস শূন্য বিধানসভা হবে। অন্যদিকে ২০০৬ সালে ২৩৫ আসন পাওয়া বামেরাও কোনও দিন কি ভাবতে পেরেছে তারা ২০২১-এর বিধানসভায় শূন্য হয়ে যাবে। তিনি বলেন পৃথিবীটা গোল। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু, সবকিছুর হিসেব হয়ে যাবে। তিনি বলেছেন, এবার থেকে নন্দীগ্রামের শহিদদের জন্য শুধু তর্পণ নয়, ধর্মরক্ষার জন্য যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের জন্যও তিনি লড়াই করবেন।

হারিয়ে গিয়েছেন সিপিএম নেতারা

হারিয়ে গিয়েছেন সিপিএম নেতারা

এদিন শুভেন্দু অধিকারী বলেন, তাঁকে খেজুরি ঘিরতেন হিমাংশু দাস, বোগায় পতিতপাবন গিরি মতো নেতারা। কিন্তু এখন তাঁরা কোথায়? ইতিহাসের পাতায় চলে গিয়েছেন তাঁরা। তৃণমূলের উদ্দেশে তিনি বলেন, আপনারাও ইতিহাসের পাতায় চলে যাবেন। ভোটের সময় প্রচার করুন, কিন্তু সারা বছর চলে না।

 খেলা হচ্ছে

খেলা হচ্ছে

এদিন এক দর্শক খেলা হবের কথা তুলতেই শুভেন্দু অধিকারী বলেন, খেলা তো হচ্ছেই। দিল্লিতে ডাক পড়ছে কয়লা চোরদের। তিনি বলেন, খেলা তো হচ্ছে শেখ সুফিয়ান হলদিয়ায় যাচ্ছে সিবিআই-এর ডাকে। খেলা তো হচ্ছে নেতা ঘরে নেই, মেয়ে নোটিশ ধরছে। খেলা তো হচ্ছে ভাইপো নয় ঘন্টা রগড়ে এসেছে। খেলা তো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর হাত ধরে কাঁদছে। অনুষ্ঠান শেষে সবার ভাল থাকার কামনা নিয়ে অনুষ্ঠান শেষ করে জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু অধিকারী।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+