গরমের মাঝেই বৃষ্টির ইঙ্গিত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

সকালের মেঘলা আকাশ, দুপুর গড়াতেই চড়া রোদ, তার মাঝেই আচমকা বৃষ্টির ছোঁয়া। এমন অদ্ভুত আবহাওয়ার খেলায় এখন তোলপাড় গোটা বাংলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই অনিশ্চিত পরিস্থিতি এখনই কাটছে না, বরং সপ্তাহজুড়েই চলবে মেঘ, বৃষ্টি ও গরমের এই ত্রিমুখী লড়াই।

উত্তরবঙ্গে আজ থেকেই বাড়ছে বৃষ্টির জোর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গ আপাতত অপেক্ষায়। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও, শুক্রবার থেকে বদলে যাবে চিত্র। কলকাতা সহ একাধিক জেলায় শুরু হবে ঝড় বৃষ্টির পর্ব, যা চলবে রবিবার পর্যন্ত। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল।

তবে বৃষ্টি নামলেও মিলবে না গরমের হাত থেকে স্বস্তি। বরং আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়তে পারে। সপ্তাহান্তে ঝড় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে, বিশেষ করে শনিবার ও রবিবার ঝড়ের দাপট আরও বাড়বে।

আজ অর্থাৎ মঙ্গলবারও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন বাংলার আকাশে চলবে অনিশ্চয়তার নাটক, কখনও রোদ, কখনও মেঘ, আবার হঠাৎ বৃষ্টি। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা আর সতর্কতাই এখন ভরসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+