ভোট হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলাজুড়ে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল। সেই সময় বিজেপি অভিযোগ করেছিল যে, তৃণমূলের হাতে তাদের অসংখ্য কর্মী আক্রান্ত হয়েছেন এবং ৩২১ জন কর্মী খুন হয়েছেন। এই ঘটনার পাঁচ বছর পর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের মাধ্যমে বিজেপি ক্ষমতায় আসার পর, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন।
মঙ্গলবার ফলতার একটি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন। এর পাশাপাশি, ফলতায় আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। শুভেন্দু ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে নির্দেশ দেন যেন ফল ঘোষণার পরই আক্রান্ত কর্মীদের একটি তালিকা সরাসরি তাঁর কাছে জমা দেওয়া হয়। তালিকা অনুযায়ী সকলের পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারেনি। সেবার প্রধান বিরোধী দল হয় বিজেপি। তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরই জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার, বাড়ি ভাঙচুর এবং ৩২১ জন কর্মীকে খুনের অভিযোগ ওঠে।












Click it and Unblock the Notifications