Sodepur: ধারের টাকা চাইতে গেলে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন! ছাদের ঘরে দেহ গুম, সোদপুরে শিউড়ে ওঠার মতো ঘটনা
Sodepur: উত্তর ২ পরগনার সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন (Murder)। ধার নেওয়া টাকা নিয়ে বিবাদের জেরে খুন বলে জানিয়েছে পুলিশ। খুন করে ছাদে লুকিয়ে রাখা হয় ফেরিওয়ালার দেহ। হন্যে হয়ে খোঁজার পর দুর্গন্ধ পেয়ে ছাদ থেকে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই খুনের অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পানিহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুখচর বাজারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ভ্যানে করে টিন ভাঙা লোহা ভাঙা ফেরিওয়ালার কাজ করতেন কামারহাটির বাসিন্দা আক্রম আলি। তার থেকেই আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিরাগ গুহ নামে এলাকারই এক যুবক। কিন্তু কিছুতেই তা ফেরত দিচ্ছিল না সে।

সেই টাকা চাইতে গেলে চিরাগের বাড়ির সামনে তীব্র বচসাও হয় দুই পক্ষের। স্থানীয়দের দাবি, গত পরশু দিন টাকা চাইতে গেলে ফের বচসা হয়। এরপর বাদানুবাদ চরমে উঠলে টাকা দেওয়ার নাম করে ওই ফেরিওয়ালাকে ঘরের ভেতর ডেকে নিয়ে যায় চিরাগ। এরপর বাড়ির ছাদের চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে ওই ফেরিওয়ালাকে বেধড়ক মারধর করে।
এলাকার মানুষজন চিৎকারের মারধরের আওয়াজও শুনতে পান। যদিও স্থানীয়দের দাবি, চিরাগের মা বলেন তাঁর ছেলেকে কুকুর কামড়েছে, তাই সে চিৎকার করছে। এরপর স্থানীয়রা চুপচাপ হয়ে গেলেও রবিবার বিকেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে। তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পুলিশ এসে ওই ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। ছাদের ঘরে ওই ফেরিওয়ালাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মুখে ও গলায় তার প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয় ফেরিওয়ালার মৃতদেহ। অভিযুক্ত চিরাগকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত চিরাগ গুহর মা। তাঁর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল দুপুরে বাঁচাও বাঁচাও আর্তনাদ শোনা যায় চিরাগদের ঘরের ভিতর থেকে।
কিন্তু ঘটনা ধামাচাপা দিতে চিরাগের মা দরজা বন্ধ করে দেন। অপর এক স্থানীয় জানান, মৃতদেহে লুঙ্গি চাপা দেওয়া ছিল। এলাকায় আক্রম আলিকে খুব একটা দেখাও যেত না বলে জানান তিনি। তবে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications